চলতি সপ্তাহে অনুষ্ঠেয় জি-২০ সম্মেলনে অংশ নিতে যাওয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পূর্ব নির্ধারিত বৈঠকটি হবে বলেই জানিয়েছে ক্রেমলিন। ক্রেমলিন মুখপাত্র দিমিত্রি পেসকভ বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা জানিয়ে বলেন, ‘বৈঠকের বিষয়টি ওয়াশিংটন নিশ্চিত করেছে।’ বাসস।
এর আগে ট্রাম্প ইউক্রেন ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের উত্তেজনার প্রেক্ষাপটে তা বাতিলের হুমকি দিয়েছিলেন।
যুক্তরাষ্ট্রের নির্বাচনে রাশিয়ার হস্তক্ষেপ নিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্কের অবনতি ঘটে। মার্কিন সংসদ ও বিভিন্ন সংস্থা বিষয়টি নিয়ে রাশিয়ার বিরুদ্ধে অভিযোগ আনলেও নরম সুর ছিল ট্রাম্পের। একাধিকবার ভ্লাদিমির পুতিনকে হোয়াইট হাউসে আমন্ত্রণ জানান তিনি।
আরও পড়ুনঃ আফগানিস্তানে অস্ট্রেলীয় সেনাদের যুদ্ধাপরাধ নিয়ে তদন্ত শুরু
সম্প্রতি জাহাজ আটক করা নিয়ে ইউক্রেনের সঙ্গে রাশিয়ার যুদ্ধাবস্থা দেখা দিলে ক্রেমলিনের ওপর ক্ষুদ্ধ হয় যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। এতে জি-২০ সম্মেলনে দুই শীর্ষ নেতার পার্শ্ব বৈঠক নিয়ে অনিশ্চয়তা দেখা দেয়।
ইত্তেফাক/টিএস