ডব্লিউডি সার্ভেইল্যান্স হার্ডডিস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০১৪, ২০:০৫
ডাব্লিউডি ব্র্যান্ডের নাজরদারী প্রযুক্তির (সার্ভেইল্যান্স) হার্ডডিস্ক বাজারে এনেছে কম্পিউটার সোর্স। পার্পেল সিরিজেই এই হার্ডডিস্ক ডিভিআর এবং পিসি উভয় সিস্টেমেই চলে। ২ টেরাবাইট ধারণক্ষমতার এই হার্ডডিস্কে ৩২টি ক্যামেরা ব্যবহার করে নিরবচ্ছিন্নভাবে দশ লাখ ঘণ্টা পর্যন্ত রেকর্ড করা যায়। এটি ০.৩ মেগাপিক্সেলে সেকেন্ডে ৩০ ফ্রেমে টানা ১৪ দিন পর্যন্ত একটানা রেকর্ড রাখতে পারে। তিন বছরের বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৮,২০০ টাকা।