সেলফির প্রভাবে ইমেজ সেন্সরে সনির বিনিয়োগ

সাম্প্রতিক সময়ে মোবাইল ডিভাইসের কারণে সেলফি তোলার পরিমাণ বিপুল পরিমাণে বেড়ে গেছে। মূলত ফ্রন্ট ফেসিং ক্যামেরার কল্যাণেই সেলফি তোলার হার বেড়েছে। আর সে কারণেই এবারে জাপানের টেক জায়ান্ট সনি ফ্রন্ট ফেসিং ক্যামেরাকে আরও উন্নত করতে ইমেজ সেন্সরে ৩৪৫ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে। সনি জানিয়েছে, তাদের দুইটি কারখানায় সি-মস সেন্সরের উত্পাদন এখনকার তুলনায় আরও বাড়াবে। অ্যাপলের আইফোনসহ হাই-এন্ড অনেক স্মার্টফোনের ফ্রন্ট ক্যামেরাতেই সনির ইমেজ সেন্সর ব্যবহার করা হয়ে থাকে। ভবিষ্যতে স্মার্টফোন বা ট্যাবলেট পিসিতে নিজেদের ইমেজ সেন্সরের ব্যবহার বাড়ানোর উদ্দেশ্যেই তারা ইমেজ সেন্সরে নতুন এই বিনিয়োগ করছে।