মোবাইলে পাইরেট বে

পিসির পাশাপাশি এবারে মোবাইল প্ল্যাটফর্মে নিজেদের উপস্থিতি নিশ্চিত করছে পাইরেট বে। টরেন্ট ক্লায়েন্টের মাধ্যমে ফাইল শেয়ারিংয়ের জনপ্রিয় এই সাইটের বিরুদ্ধে অনেক আগে থেকেই কপিরাইট লঙ্ঘনের অভিযোগ রয়েছে। একাধিকবার সাইটটি বন্ধ করে দেওয়া হলেও বারবারই নতুন নতুন ডোমেইনে আবির্ভূত হয়েছে পাইরেট বে। স্মার্টফোন বা ট্যাব থেকেও যাতে সহজেই টরেন্ট ফাইল খুঁজে বের করে ডাউনলোড করা যায়, সেই উদ্দেশ্যেই এবারে themobilebay.org সাইট চালু করলো তারা।