ফার্মগেটে বাসচাপায় শিক্ষার্থী নিহত

রাজধানীর তেজগাঁওয়ের ফার্মগেটে বাসের চাপায় এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম তানজিলা আক্তার (১৬)। তিনি চলতি এসএসসি পরীক্ষায় নাখালপাড়ার সিভিল এভিয়েশন হাইস্কুল থেকে উত্তীর্ণ হয়েছেন। তিনি কলেজে ভর্তির চেষ্টা করছিলেন। 

তেজগাঁও থানার ওসি মাজহারুল ইসলাম জানান, বৃহস্পতিবার সকাল ১১টার দিকে ফার্মগেটে বাবুল টাওয়ারের সামনে তানজিলা বাসে ওঠার জন্য দাঁড়িয়ে ছিল। এসময় মিরপুর থেকে মাওয়াগামী স্বাধীন পরিবহনের একটি বাস বেপরোয়া গতিতে চালিয়ে তানজিলাকে চাপা দেয়। ঘটনার পরপর পুলিশ বাস ও বাসের চালককে আটক করে। 

আরো পড়ুন: চেলসি ছেড়ে রিয়ালে যাচ্ছেন হ্যাজার্ড!

তানজিলাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসকরা জানায়, আগেই তার মৃত্যু হয়েছে। পরে ময়নাতদন্ত শেষে লাশ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়। এ ঘটনায় তানজিলার পরিবারের পক্ষ থেকে থানায় একটি মামলা দায়ের হবে।

ইত্তেফাক/জেডএইচ