বিশ্বকাপের উদ্বোধনী দিনের একমাত্র ম্যাচে ইংল্যান্ডের দেয়া ৩১২ রানের লক্ষ্যমাত্রা পূরণে ব্যাট করছে দক্ষিণ আফ্রিকা। বেশ বড় লক্ষ্য নিয়ে ব্যাট করতে নেমে চতুর্থ ওভারেই চোট পেয়ে মাঠের বাইরে চলে যেতে হয় হাশিম আমলাকে। এরপর বিদায় নেন অ্যাডিয়েন মারক্রম ও ফাফ ডু প্লেসিস।
৪৪ রানের মধ্যেই এই তিন ব্যাটসম্যান মাঠ ছাড়ার পর অনেকটা চাপে পড়ে যায় দক্ষিণ আফ্রিকা। সেই চাপ কাটাতে ওপেনার কুইন্টন ডি ককের সঙ্গী হন ভেন দার দুসেন। জুটিতে এই দুজন যোগ করেন ৮৫ রান। এ সময় ডি কক জোফ্রা আর্চারের শিকারে পরিণত হন। আউট হওয়ার আগে তিনি করেন ৬৮ রান।
এরপর দলীয় ১৪২ রানে ফিরে যান জেপি ডুমিনি। এ অবস্থায় বিশাল লক্ষ্য সামনে রেখে লড়তে থাকা দক্ষিণ আফ্রিকা অনেকটাই চাপের মধ্যে রয়েছে। চাপ কাটাতে এখন একাই লড়ছেন দুসেন।
আরও পড়ুন : ঈদ ঘিরে ১৩ দিন সিএনজি স্টেশন ২৪ ঘণ্টা খোলা
এর আগে বৃহস্পতিবার বিকেলে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩১১ রান করে ইংল্যান্ড। দলটির পক্ষে চারজন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেন। এর মধ্যে ৭৯ বল থেকে সর্বোচ্চ ৮৯ রান করেন বেন স্টোকস। এছাড়া ইয়ান মরগান ৫৭, জেসন রয় ৫৪ ও জো রুট করেন ৫১ রান।
প্রোটিয়া বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ তিনটি এবং কাগিসো রাবাদা ও ইমরান তাহির দুটি করে উইকেট নেন।
ইত্তেফাক/কেআই