রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) এর পরিচালনা পর্ষদের নির্বাচন সফলভাবে সম্পন্ন হয়েছে। এই নির্বাচনে প্রয়োজনীয় পদের অধিক বৈধ প্রার্থী না থাকায় মনোনয়ন পত্র জমা দেওয়া প্রার্থীদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়। সভাপতি হিসেবে পুন:নির্বাচিত হয়েছেন আলমগীর শামসুল আলামিন কাজল। এছাড়া সিনিয়র সহ-সভাপতি ও প্রথম সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন যথাক্রমে নূরুন্নবী চৌধুরী শাওন এবং লিয়াকত আলী ভুঁইয়া। সহ-সভাপতি হিসেবে অন্যরা হলেন যথাক্রমে মো. আনোয়ারুজ্জামান, কামাল মাহমুদ, মুহাম্মদ সোহেল রানা ও মো. আব্দুল কৈয়ূম চৌধুরী। এছাড়া ঢাকা ও চট্টগ্রাম অঞ্চল থেকে মোট ২২ জন পরিচালক নির্বাচিত হন। এই কমিটি আগামী দুই বছরের জন্য দায়িত্ব পালন করবে। - প্রেস বিজ্ঞপ্তি