ল’রিয়াল প্যারিস এখন বাংলাদেশে

বিখ্যাত বিউটি ব্র্যান্ড ল’রিয়াল প্যারিস এখন সাজগোজ.কমে পাওয়া যাবে। ঢাকার একটি হোটেলে জাঁকজমক অনুষ্ঠানের মাধ্যমে ল’রিয়াল প্যারিস এবং সাজগোজে আনুষ্ঠানিকভাবে একসঙ্গে তাদের কার্যক্রম শুরু করে। উদ্বোধনী অনুষ্ঠানে ল’রিয়াল বাংলাদেশের মার্কেটিং হেড তালাত রহিম বলেন, ল’রিয়াল প্যারিসের সকল পণ্য হলোগ্রাম স্টিকার এবং ভ্যারিফাই কোডসহ মার্কেটে পাওয়া যাচ্ছে। সাজগোজ.কমের ম্যানেজিং ডিরেক্টর  নাজমুল শেখ বলেন, ল’রিয়াল প্যারিসের সঙ্গে পার্টনারশিপ আমাদের অনুপ্রেরণা হিসাবে কাজ করবে। অনুষ্ঠানে নাবিলা রহমান, হূদি শেখ, জন কবিরসহ সেলিব্রেটিরা উপস্থিত ছিলেন। —প্রেস রিলিজ