অচলবস্থায় ফেসবুকের দুঃখপ্রকাশ
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২০:৪১
বিশ্বব্যাপী সামাজিক যোগাযোগের জনপ্রিয়তম ওয়েবসাইট ফেসবুক হঠাত্ করেই অচল হয়ে পড়ে গত শুক্রবার। বিশ্বে বেশ কয়েকটি দেশ থেকেই এ সময় ফেসবুকে প্রবেশ করতে পারেননি এর ব্যবহারকারীরা। তবে অল্প সময়ের মধ্যেই এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে নেয় ফেসবুক এবং পুনরায় সচল হয়ে ওঠে সাইটটি। এ প্রসঙ্গে এক বার্তায় ফেসবুক জানিয়েছে, ‘আজ সকালে অল্প সময়ের জন্য অনেকেই ফেসবুকে প্রবেশ করতে পারেননি। আমরা অত্যন্ত দ্রুততার সাথে বিষয়টি তদন্ত করেছি এবং সকলে যাতে বিনাবাঁধায় ফেসবুক ব্যবহার করতে পারে, তা নিশ্চিত করেছি। সাময়িকভাবে ফেসবুক ব্যবহারে যে সমস্যা হয়েছে, তার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত।’ সংবাদ সংস্থা রয়টার্সের সূত্রে জানা যায়, যুক্তরাষ্ট্র, চিলি এবং ভারতসহ কয়েকটি দেশেই ফেসবুক ব্যবহারে সমস্যায় পড়েছেন নেটিজেনরা।