আসুস অলরাউন্ডার নোটবুক
প্রকাশ : ০২ আগস্ট ২০১৪, ২০:৪১
আসুসের দেশিয় পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এক্স৪৫০এলসি মডেলের নতুন নোটবুক পিসি। সব ধরনের কাজের জন্য উপযোগী এই নোটবুবকে বলা হচ্ছে অলরাউন্ডার। এতে রয়েছে ৪র্থ প্রজন্মের ইন্টেল কোরআই৫ প্রসেসর, ২ জিবি ডেডিকেটেড গ্রাফিক্স, ৮ জিবি র্যাম, ১ টেরাবাইট হার্ডডিস্ক, ওয়াই-ফাই, সনিকমাস্টার অডিও প্রভৃতি ফিচার। ২ বছরের আন্তর্জাতিক বিক্রয়োত্তর সেবাসহ মূল্য ৫৫,০০০ টাকা।