সিদ্ধিরগঞ্জে লক্ষাধিক টাকার মালামাল ভস্মীভূত

সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দোকান ও ঘর পুড়ে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। জানা যায়, শনিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জের মুজিববাগ এলাকায় খালেদার ভাড়াটিয়া অহিদুলের ঘরে আগুন দেখতে পায় এলাকাবাসী। আগুন মুহূর্তের মধ্যে পাশে থাকা একটি মুদি দোকানেও ছড়িয়ে পড়ে। আগুন নেভাতে ব্যর্থ হয়ে ফায়ার সার্ভিসে খবর দিলে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের ১টি ইউনিট আধঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এরই মধ্যে আগুনে অহিদুলের ঘর ও কালাম মিয়ার মুদি দোকান পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে বলে ক্ষতিগ্রস্তরা দাবি করেছে। হাজীগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আমিনুল ইসলাম জানায়, গ্যাসের রাইজার থেকে আগুনের সূত্রপাত হয়।