অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে মানববন্ধন

ফুলবাড়ীয়া উপজেলা সদর ফালুর বাজারে যাত্রার নামে জুয়া ও অশ্লীল নৃত্য বন্ধের দাবিতে গতকাল রবিবার মানববন্ধন শেষে ইউএনও বরাবরে এলাকাবাসী স্বারকলিপি প্রদান করেন। ফালুর বাজারে হাসমত, আরজু, ননী, আজমত আলী ও আজাদের নেতৃত্বে বছরব্যাপী পটগুটি দিয়ে জুয়ার আসর চলছে। জুয়ার আসরটি আরো বড় করে স্থায়ী মঞ্চ তৈরি করে যাত্রা গানের আয়োজন করছে। ফুলবাড়ীয়া থানার ওসি আনোয়ার হোসেন ভুঁইয়া জানান, ফালুর বাজারের জুয়ার বিষয়টি তার জানা নেই।