আদালতে নেয়ার পথে আসামির পলায়ন
নাগেশ্বরী ও ফুলবাড়ি (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫২
আদালতে নেয়ার পথে ফুলবাড়ী থানা পুলিশের হাত থেকে পালিয়ে যাওয়া আসামি নাগেশ্বরী থেকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, রবিবার সকাল ১১টায় ফুলবাড়ী থানার পুলিশ পৃথক দুটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি উপজেলার ফুলমতি গ্রামের আজগার আলীর ছেলে জাহেদুল হক (৩২) ও কবির মামুদ গ্রামের সামছুল হকের ছেলে রাশেদুল ইসলামকে (৩৩) কুড়িগ্রাম আদালতে নিয়ে যাওয়ার পথে পালিয়ে যায়। ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বজলুর রশিদ বিষয়টি তাত্ক্ষণিক নাগেশ্বরী থানায় জানালে নাগেশ্বরী থানার ওসি (তদন্ত) বদরুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল নেওয়াশীর গোবর্ধনকুটি থেকে ঐ দিন বিকাল ৩ টায় জাহেদুল হককে গ্রেফতার করে। এ ব্যাপারে কুড়িগ্রাম পুলিশ সুপার সঞ্জয় কুমার কুণ্ড জানান, দায়িত্বে অবহেলার কারণে তাত্ক্ষণিকভাবে তিনজন কনস্টেবলকে সাময়িকভাবে বরখাস্ত এবং একজনকে কুড়িগ্রাম পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।