কবসায় অবৈধভাবে চাকরি দেয়ার প্রতিবাদে সমাবেশ
কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫৩
রবিবার সকালে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে সচেতন নাগরিক সমাজের উদ্যোগে স্বাস্থ্য সহকারী পদে ঘুষের বিনিময়ে চাকরি দেয়ার প্রতিবাদে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সমাবেশে স্থানীয় সচেতন নাগরিক সমাজের আহবায়ক মো. শফিকুল ইসলাম ভুইয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান এডভোকেট আনিসুল হক ভুইয়া, সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব রুহুল আমীন ভুইয়া বকুল, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. শহিদুল্লাহ, ইউপি চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন, কসবা প্রেসক্লাব সভাপতি মোঃ সোলেমান খান, উপজেলা আওয়ামী লীগ নেতা এমজি হাক্কানী, পৌর কাউন্সিলর মো. আবু জাহের, অধ্যক্ষ মো. আকরাম খান প্রমুখ। প্রতিবাদ সমাবেশে বক্তারা ঘুষ বাণিজ্যের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে সমাবেশ থেকে অবিলম্বে এ নিয়োগ বাতিল করার আহবান জানান। এ ব্যাপারে স্থানীয় থানায় দায়েরকৃত মামলার আসামিদের গ্রেফতার করার দাবি জানানো হয়েছে।