সাঁথিয়ায় চরমপন্থী নেতাসহ পৃথক ঘটনায় ৬ জন খুন

পাবনার সাঁথিয়ায় চরমপন্থী নেতাসহ বিভিন্ন স্থানে পৃথক ঘটনায় ছয়জন খুন হওয়ার খবর পাঠিয়েছেন ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতারা। সাঁথিয়ায় চরমপন্থী নেতাকে হত্যা পাবনার সাঁথিয়ায় গত শনিবার রাতে বাঁকি (৩৭) নামে ব্যক্তিকে গুলি করে ও কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের সন্ত্রাসীরা। সে রক্তাক্ত জনপথ নামে পরিচিত ভুলবাড়িয়ার এক চরমপন্থী দলের নেতা। পুলিশ জানায়, বাঁকি চরমপন্থী দলের আঞ্চলিক নেতা ছিল। নিজেদের অভ্যন্তরীণ কোন্দলে খুন হতে পারে। নাসিরনগরে ভাইয়ের হাতে ভাই খুন ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার নূরপুর গ্রামে গত শনিবার রাতে সম্পত্তি বিরোধে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই মাসুক মিয়া (৩৪) নিহত হয়েছেন। এলাকাবাসী ও পুলিশ জানায়, জমি নিয়ে বড় ভাই মাসুক মিয়ার সাথে বিমাতা ছোট ভাই মঞ্জু মিয়ার দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। গত শনিবার রাতে পুরানো বিরোধকে কেন্দ্র করে মাসুক মিয়া ও মঞ্জু মিয়ার সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে মঞ্জু মিয়া তার বড় ভাই মাসুক মিয়াকে ছুরিকাঘাত করলে সে মারাত্মক আহত হন। তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিত্সক মৃত বলে জানান। নাসিরনগর থানার ওসি মো. আব্দুল কাদের জানান, এ ঘটনায় এখনো মামলা হয়নি। নোয়াখালীতে রিকশাচালক খুন নোয়াখালী সদর উপজেলার অন্ডার চরে গতকাল রবিবার ঘাস কাটাকে কেন্দ্র করে মনির হোসেন (৫৫) নামে এক রিকশাচালন খুন হয়েছেন। এ ঘটনায় জড়িত সন্দেহে এলাকাবাসী ছাকায়েত উল্যা নামে এক ব্যক্তিকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেছে। সুধারাম থানার ওসি মোশারফ হেসেন তরফদার জানান, ঘাস কাটতে গেলে ছাকায়েত উল্যা ও তার ৫ পুত্র মিলে মনির হোসেনকে কুপিয়ে ঘটনাস্থলে মেরে ফেলে। এ ঘটনায় মামলার দায়েরের প্রস্তুতি চলছে। গৌরীপুরে সংঘর্ষে নিহত ১ ময়মনসিংহের গৌরীপুরে দু’পক্ষের সংঘর্ষে গুরুতর আহত মুখসেদ আলী (২২) নামে এক ব্যক্তি গতকাল রবিবার ভোরে চিকিত্সাধীন অবস্থায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে মারা গেছেন। গৌরীপুর থানার ওসি মোহাম্মদ আলী শেখ জানান, এ ঘটনায় দুইজন মহিলাকে আটক করা হয়েছে। মামলা দায়েরের প্রস্তুতি চলছে। নাগরপুরে গৃহবধূ খুন টাঙ্গাইলের নাগরপুর উপজেলার বিহালী খামার গ্রামে গত শনিবার রাতে দ্বিতীয় বিয়ের প্রতিবাদ করায় প্রথম স্ত্রী খালেদা আক্তার (২০) নামে এক গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় এক মহিলাকে আটক করা হয়েছে। ঘটনাস্থল থেকে পুলিশ লাশ উদ্ধার করে টাঙ্গাইল মর্গে প্রেরণ করেছে। মহম্মদপুরে গৃহবধূর লাশ উদ্ধার মাগুরার মহম্মদপুর উপজেলার নহাটা দক্ষিণপাড়া এলাকা থেকে গতকাল রবিবার বিকালে বাড়ির পাশে আম গাছ থেকে রোখসানা (২২) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরিবারের দাবি যৌতুকের জন্য তার স্বামী জাকির শিকদার নির্যাতন করে হত্যা করে লাশ গাছে ঝুলিয়ে রেখেছে। মহম্মদপুর থানার ওসি মনিরুল ইসলাম বলেন, পুলিশ রোখসানার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের প্রেরণ করেছে। স্বামী জাকির হোসেন পলাতক রয়েছে।