হোমনা পৌরসভার ৭নং ওয়ার্ডে বিদ্যুত্ নেই সাত দিন
হোমনা (কুমিল্লা) সংবাদদাতা
প্রকাশ : ০৩ আগস্ট ২০১৪, ২১:৫৫
কুমিল্লার হোমনা পৌরসভার শ্রীমদ্দি গ্রামের ৭নং ওয়ার্ডে সাত দিন যাবত্ বিদ্যুত্ নাই। ৭নং ওয়ার্ডের ওহাব মিয়ার বাড়ির সামনের ট্রান্সফরমারটি গত ২৭ জুলাই বিকল হয়ে গেলে এ অবস্থার সৃষ্টি হয়। বিদ্যুত্ না থাকায় ওয়ার্ডের পাঁচ শতাধিক লোক পবিত্র ঈদুল ফিতরের দিনসহ সপ্তাহব্যাপী চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে।
বিদ্যুত্ গ্রাহক আ. মতিন জানান, বিকল হওয়ার পর থেকে স্থানীয় বিদ্যুত্ অফিসে বার বার যোগাযোগ করেও কোন কাজ হয়নি। পল্লী বিদ্যুতের ডিজিএম মো. আক্তার হোসেন জানান, ঐ স্থানে নতুন ট্রান্সফরমার স্থাপনের কাজ প্রক্রিয়াধীন।