এলজি এলইডি মনিটর
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ১৯:৪৭
গ্লোবাল ব্র্যান্ড বাজারে এনেছে এলজির ১৯ইএন৩৩এস মডেলের এলইডি মনিটর। ১৮.৫” আকৃতির এলইডি প্যানেলের মনিটরটি ইপিইএটি গোল্ড সার্টিফায়েড হওয়ায় পরিবেশবান্ধব এবং বিদ্যুত্ সাশ্রয়ী। এর রেজ্যুলেশন ১৩৬৬ বাই ৭৬৮ পিক্সেল, ডাইনামিক কন্ট্রাস্ট রেশিও ৫,০০০,০০০:১, রেসপন্স টাইম ৩.৫ মিলি সেকেন্ড, ডিসপ্লে কালার ১৬.৭ মিলিয়ন, ভিউয়িং অ্যাঙ্গেল ৯০ ডিগ্রি/৬৫ ডিগ্রি। মূল্য ৭,৭০০ টাকা।