ফেসবুকে স্মার্ট সেলফি কনটেস্ট
প্রকাশ : ০৪ আগস্ট ২০১৪, ১৯:৪৭
টারগাস বাংলাদেশের ফেসবুক ফ্যান পেজে শুরু হয়েছে স্মার্ট সেলফি কনটেস্ট। স্মার্ট টেকনোলজিসের উদ্যোগে আয়োজিত এই সেলফি প্রতিযোগিতায় যেকোনো ফেসবুক ইউজার তার স্মার্টফোন বা ডিজিটাল ক্যামেরা দিয়ে নিজের সেলফি তুলে টারগাস বাংলাদেশ পেজে ম্যাসেজের মাধ্যমে পাঠাবেন। প্রতিটি প্রতিযোগীর ছবি পেজে বিশেষ ফ্রেমের মাধ্যমে আপলোড করা হবে এবং ছবির লিংক ফিরতি ম্যাসেজের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে। সবচেয়ে বেশি লাইক পাওয়া ১০ জন প্রতিযোগীকে টারগাস ব্র্যান্ডের ব্যাকপ্যাক উপহার দেওয়া হবে। প্রতিযোগিতায় ছবি পাঠানো যাবে ১৫ আগস্ট পর্যন্ত। বিস্তারিত জানতে ভিজিট করুন https://www.facebook.com/targusbangladesh ।