জয় দেখছে ইংল্যান্ড

বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে জয়ের বাতাস পাচ্ছে ইংল্যান্ড। ৩১২ রানের লক্ষ্য নিয়ে খেলতে নামা দক্ষিণ আফ্রিকার ব্যাটসম্যানরা ইংলিশ বোলারদের কাছে প্রায় বিপর্যস্ত। দু শ’ পূর্ণ হওয়ার আগেই ৮ উইকেট হারিয়ে এখন পরাজয়ের প্রহর গুণছে তারা।

বড় লক্ষ্যমাত্রা পুরণে ব্যাট করতে নেমে শুরু থেকেই অনেকটা নিয়মিত বিরতিতে উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। ব্যতিক্রম কেবল কুইন্টন ডি কক ও ভেন দার দুসেন। ডি কক ৬৮ ও দুসেন ৫০ রান করে আউট হয়েছেন। টপ অর্ডারের বাকিরা ব্যর্থ। হাল ধরতে পারেনি লোয়ার অর্ডারের ব্যাটসম্যানরাও। তাই অষ্টম ব্যাটসম্যান হিসেবে হাশিম আমলা যখন আউট হন তখন দক্ষিণ আফ্রিকার রান ১৯৩।  

এর আগে বৃহস্পতিবার বিকেলে টস হেরে ব্যাটিংয়ে নেমে ৮ উইকেটে ৩১১ রান করে ইংল্যান্ড। দলটির পক্ষে চারজন ব্যাটসম্যান হাফসেঞ্চুরি করেন। এর মধ্যে ৭৯ বল থেকে সর্বোচ্চ ৮৯ রান করেন বেন স্টোকস। এছাড়া ইয়ান মরগান ৫৭, জেসন রয় ৫৪ ও জো রুট করেন ৫১ রান।

প্রোটিয়া বোলারদের মধ্যে লুঙ্গি এনগিডি সর্বোচ্চ তিনটি এবং কাগিসো রাবাদা ও ইমরান তাহির দুটি করে উইকেট নেন।

ইত্তেফাক/কেআই