আসুস গেমিং গ্রাফিক্স কার্ড

আসুসের আর৯ ২৯০এক্স-৪জিডি৫ মডেলের হাই-এন্ড গ্রাফিক্স কার্ড বাজারে এনেছে গ্লোবাল ব্র্যান্ড। এতে রয়েছে এএমডি রেডিয়ন আর৯ ২৯০এক্স চিপসেটের গ্রাফিক্স ইঞ্জিন, ৪ জিবি ভিডিও মেমোরি এবং ২৫৬০ বাই ১৬০০ আউটপুট রেজ্যুলেশন সমর্থন, এএমডি আইফিনিটি প্রযুক্তিতে একইসাথে ৬টি মনিটর ব্যবহারের সুবিধা, ডিভিআই পোর্ট, এইচডিএমআই পোর্ট ও ডিসপ্লে পোর্ট। মূল্য ৫৫,৫০০ টাকা।