ফেসবুকে নাম পরিবর্তনে বিপত্তি
প্রকাশ : ০৬ আগস্ট ২০১৪, ২০:১০
যুক্তরাষ্ট্রের মেলিন্ডা কিস ফেসবুক ব্যবহার করছেন ৮ বছর ধরে। সম্প্রতি তিনি বিয়ে করেছেন তারই প্রেমিক বব ফ্লেকারকে। বিয়ে এবং হানিমুন শেষ করে মেলিন্ডা তার বরের নামের সাথে মিলিয়ে ফেসবুক অ্যাকাউন্টের নাম ‘মেলিন্ডা কিস ফ্লেকার’ রাখতে চেয়েছিলেন। কিন্তু তখনই বাঁধে বিপত্তি। তার নামের ‘কিস’ শব্দটি ফেসবুকে ব্যবহারের উপযোগী নয় বলে জানায় ফেসবুক। পরে ফেসবুকের পক্ষ থেকে এক ইমেইলে তার ছবিসহ পরিচয়পত্র চাওয়া হয়। দীর্ঘদিন ধরে মেলিন্ডা ও তার পরিবারের সদস্যরা ‘কিস’ শব্দটি রেখেই ফেসবুক ব্যবহার করলেও এবারে এই ঘটনায় হতাশা ব্যক্ত করেছেন মেলিন্ডা।