মেরুদণ্ডের রোগে আক্রান্ত ফ্রিল্যান্সার জাহিদুল

মাত্র দুই বছর বয়সেই পোলিও রোগে আক্রান্ত হয়ে শারীরিকভাবে প্রতিবন্ধী হয়ে পড়েন জাহিদুল ইসলাম। তিনি সফল একজন ফ্রিল্যান্সার হিসেবে গড়ে উঠেছেন। কাজের স্বীকৃতি হিসেবে ২০১৩ সালে ‘বেসিস আউটসোর্সিং অ্যাওয়ার্ড ২০১৩’ লাভ করেছেন তিনি। বর্তমানে তিনি ‘স্কলিওসিস’ (মেরুদণ্ড বাঁকা হয়ে যাওয়া) নামের এক জটিল রোগে আক্রান্ত হয়েছেন। দেশের বাইরে এই রোগের চিকিত্সার জন্য ব্যয় হবে ১৬ থেকে ১৭ লক্ষ টাকা যা তার নিজের বা পরিবারের পক্ষে বহন করা সম্ভব নয়। দেশের তথ্যপ্রযুক্তি খাতের সাথে সংশ্লিষ্ট অনেকেই তার পাশে এসে দাঁড়িয়েছেন। মেধাবী এই ফ্রিল্যান্সারকে বাঁচিয়ে তুলতে সামর্থ্য অনুযায়ী সকলকেই পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছে তারা। জাহিদুল ইসলামের বাবার ডাচ-বাংলা ব্যাংক অ্যাকাউন্টে বা বিকাশের মাধ্যমে অর্থ সহায়তা করা যাবে। বিস্তারিত :এমডি সালাউদ্দিন, অ্যাকাউন্ট নম্বর :১০৩.১৫১.৩১২১৩, ডাচ-বাংলা ব্যাংক, বনানী শাখা। সুইফট কোড: ডিবিবিএলবিডিডিএইচ১০৩। বিকাশ নম্বর: ০১৮৫৪১১২৬৪৭।