নোটিশ বোর্ড

ফরমাল ফ্যাশনে ক্যাটস আই ফ্যাশন ফোরকাস্টিং দিয়ে পোশাকের ক্যানভাসে চলতি ট্রেন্ড ফুটিয়ে তোলে ক্যাটস আই। ব্র্যান্ডশপটিতে সিম্পল প্যাটার্ন ভেরিয়েশনে থাকছে মেনজ ও ওমেন কালেকশন। রঙকে প্রাধান্য দিয়ে ভ্যালু এডিশন থাকছে পোশাকে। গতানুগতিক প্যাটার্ন ভাবনা থেকে বেরিয়ে আনা হয়েছে স্মার্ট অ্যান্ড ট্রেন্ডি লুক। কো-ব্র্যান্ড মুনসুন রেইনের পাশাপাশি ট্রেন্ডি ফ্যাশন এক্সেসরিজও থাকছে ক্যাটস আই ব্র্যান্ড আউটলেটে। ফেয়ার টেক্স এই বর্ষায় ফ্যাশন হাউস ফেয়ার টেক্স এনেছে আকর্ষণীয় সব পোশাক। ফেয়ার টেক্সে পাওয়া যাচ্ছে বাহারি ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট ও পাঞ্জাবি। এসব পোশাকে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি ফেব্রিক্স। নিজস্ব ডিজাইনারদের নকশায় তৈরি এসব পোশাক পাওয়া যাবে লাল, সাদা, নীল, সবুজ, হলুদ, বেগুনি, গোলাপি, কালো প্রভৃতি রঙে। বার্ডস আই দেশীয় ফ্যাশন হাউস বার্ডস আই নিয়ে এসেছে শত শত ডিজাইনের আকর্ষণীয় ফ্যাশনেবল নান্দনিক পোশাক। বার্ডস আইয়ে পাওয়া যাচ্ছে বাহারি ডিজাইনের টি-শার্ট, পলো শার্ট, শার্ট, শর্ট পাঞ্জাবি, লং পাঞ্জাবি ও সেমি লং পাঞ্জাবি। এছাড়া বাচ্চাদের টি-শার্ট, পাঞ্জাবিও পাওয়া যাচ্ছে। এসব পোশাকে কাপড় হিসেবে ব্যবহার করা হয়েছে শতভাগ সুতি ফেব্রিক্স। যমুনা ফিউচার পার্কে জিল্’স সম্প্রতি যমুনা ফিউচার পার্কের ৪র্থ তলায় আকর্ষণীয় ডিজাইনের জুতা, স্যান্ডেল ও কেডেসর মানসম্পন্ন ব্র্যান্ড জিল্’স শপের শুভ উদ্বোধন করা হয়েছে। আনুষ্ঠানিকভাবে এই শপের উদ্বোধন করেন বিশেষ অতিথি এক্সেলসিয়র গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এমএ কালাম। এ সময় জিল্’স শপ লি.-এর চেয়ারম্যান ও সিইও জহির উদ্দিন তারিক ও ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল-আমিনসহ আন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। নারায়ণগঞ্জে বে এম্পোরিয়াম সম্প্রতি ৭০ বি বি রোড, নারায়ণগঞ্জে বে এম্পোরিয়ামের নতুন শপ উদ্বোধন করা হয়েছে। বে এম্পোরিয়াম লিমিটেডের সিইও এমএ কাদের দোকানটির শুভ উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে বে এম্পোরিয়াম লিমিটেডের রিটেইল সেল্স ম্যানেজার কাইউম আলী শিকদার, স্টোর ডেভেলপমেন্ট ম্যানেজার মাহবুব আলম, এরিয়া ম্যানেজার মুজাহিদুল ইসলাম শাহীনসহ অন্যান্য কর্মকর্তা এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সম্মানিত ক্রেতাদের জুতোর চাহিদা মেটাতে বৃহত্ পরিসরে সাজানো দোকানটিতে রয়েছে পুরুষ, নারী ও শিশুদের বিভিন্ন ব্র্যান্ডের নতুন জুতোর চমত্কার উপস্থাপন। সাজগোজ মেকওভার সেলুনের শুভ উদ্বোধন সৌন্দর্য চেতনাকে কাজে লাগিয়ে দীর্ঘ অভিজ্ঞতায় মহিলাদের সুন্দর রূপে সাজিয়ে তুলতে রাজধানীর বিজয়নগরে উদ্বোধন করা হলো সাজগোজ মেকওভার সেলুন। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে এই সাজগোজ মেকওভার সেলুনের উদ্বোধন করেন অভিনেত্রী রোকেয়া প্রাচী এবং হোটেল ৭১-এর ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হাকিম প্রধান। এ সময় সাজগোজ বিউটি পার্লারের স্বত্বাধিকারী ইয়াসমিন নাহার মুন্নীসহ মিডিয়া ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। ফ্যাশন ও রূপ সচেতনতায় মেয়েদের সৌন্দর্যের বিভিন্ন দিক তুলে ধরেন রূপবিশেষজ্ঞ ও সাজগোজ মেক ওভারের স্বত্ব্বাধিকারী ইয়াসমিন নাহার মুন্নী। পিত্জা হাট মেন্যুতে নতুন খাবার সম্প্রতি পিত্জা হাট আউটলেট মেন্যুতে যুক্ত হয়েছে অনেকগুলো নতুন খাবার। এখন থেকে সবগুলো পিত্জা হাট আউটলেটে বর্তমান সমস্ত মেন্যুর সাথে ১১টি নতুন দারুণ সুস্বাদু খাবার যুক্ত হয়েছে। তাই এখন তাদের ট্যাগলাইন ‘সামথিং নিউ ফর এভরিবডি... গ্রেট নিউ ইলেভেন প্রোডাক্টস অ্যাট পিত্জা হাট’। পিত্জা হাট এনেছে ৪টি নতুন বেভারেজ কিউকাম্বার স্প্ল্যাশ, স্ট্রবেরি ভ্যানিলা শেক, স্পাইসি ম্যাঙ্গো, পিচ লেমোনেড, ২টি এপিটাইজার (গার্লিক ব্রেড স্টিক্স, ভেজ ব্রাউন্স), ১টি রিসোটো (চিজ বেক্ড রিসোটো), ২টি পাস্তা (বোলোগনিস সস্সহ বেক্ড পাসতা, মাশরুম সস্সহ বেক্ড পাসতা) এবং ২টি পিত্জা (বার বি কিউ টেম্পটেশন, বার বি কিউ ব্লাস্ট)। অদ্রির উচ্চারণ প্রশিক্ষণ অদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং সংবাদপাঠ, উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে ৪ মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালার প্রতি শুক্রবারের ২৮তম ব্যাচ এবং ১৫ দিন ৪৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণের ৫১তম ব্যাচে ভর্তি চলছে। একই সাথে ভর্তি চলছে শিশুদের প্রতি শুক্র-শনিবারের প্রশিক্ষণ কোর্সে। ভর্তি চলবে ১৫ অগাস্ট পর্যন্ত। যোগাযোগ :১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ। ফোন :০১৭১১-৪০৭৪৯৫, ০১৫৫৬-৩৩৯৫০৬। বাবুইয়ে মূল্যছাড় মেলা বাবুইয়ে পাওয়া যাচ্ছে ছেলেদের টি-শার্ট, পলো, ফুল ও হাফ শার্ট, পাঞ্জাবি, জিন্স ও গ্যাবারডিন ও মেয়েদের টি-শার্ট, ফতুয়া, জিন্স ও লেগিংস। এসব পোশাকে বিশেষ মূল্য ছাড় দিয়েছে বাবুই। ফ্রেন্ডস টেন দেশীয় পোশাকের ঐতিহ্য লালন ও এর বিকাশ ঘটানোর লক্ষ্যকে সামনে রেখে ২০১০ সালে ১০ বন্ধুর স্বপ্নকে বুকে নিয়ে প্রতিষ্ঠিত হয় ফ্রেন্ডস টেন। এখানে ছোট বড় সবার জিন্স প্যান্ট, শার্ট, টি-শার্ট, পাঞ্জাবি, ফতুয়া, থ্রি কোয়ার্টার পেন্ট ও বাচ্চাদের পোশাক পাওয়া যায়।