নাস্তার ৪ পদ

বৈচিত্র্যময় স্বাদের নাস্তার জন্য খুব বেশি কষ্ট করতে হয় না। আপনি ইচ্ছা করলেই ঘরে বসে তৈরি করতে পারেন নানা স্বাদের নাস্তা। ভিন্নধর্মী ৪ পদের নাস্তা নিয়ে এবারের রেসিপি ম্যা কা র নি নু ডু ল স উপকরণ :নুডুলস ১ প্যাকেট, তেল আধ কাপ, ডিম ১টি, পেঁয়াজ কুচি ২ টেবিল চামচ, টেস্টিং সল্ট ১ চা চামচ, কাঁচা মরিচ ৪ থেকে ৫টি, লবণ পরিমাণমতো। প্রণালি :নুডুলস সিদ্ধ করে পানি ঝরিয়ে নিন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে পেঁয়াজ কুচি দিন। ডিম আলাদাভাবে ভেজে রাখুন। পেঁয়াজ ভাজা হলে নুডুলস দিন। তাতে টেস্টিং সল্ট, লবণ, কাঁচা মরিচ দিয়ে নাড়ুন। তারপর ডিম ঝুরি দিন, ভাজা ভাজা হয়ে গেলে নামিয়ে নিন। ফ্রে ঞ্চ ফ্রা ই উপকরণ :আলু ১ কেজি, টেস্টিং সল্ট ২ টেবিল চামচ, ময়দা আধ কাপ, তেল ২ কাপ, লবণ পরিমাণমতো। প্রণালি :আলু লম্বা করে ফালি করে ধুয়ে নিন। আলু, লবণ দিয়ে সিদ্ধ করুন। সিদ্ধ হলে আলু ময়দা, টেস্টিং সল্ট দিয়ে মাখিয়ে রাখুন। কিছুক্ষণ পর চুলায় তেল দিয়ে আলু ভেজে নিন এবং পরিবেশন করুন। দ ই আ লু উপকরণ :আলু ১ কেজি, টক দই ১ কাপ, আদা বাটা ১ চা চামচ, রসুন বাটা ১ চা চামচ, পেঁয়াজ কুচি ১ কাপ, কাঁচা মরিচ ৫ থেকে ৬টি, লবণ পরিমাণমতো, পানি পরিমাণমতো, তেল ১ কাপ। প্রণালি :আলু টুকরা করে ধুয়ে নিন। পেঁয়াজ কুচি দিয়ে বেরেস্তা করুন। চুলায় পাত্র দিয়ে তেল দিন। তেল গরম হলে আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি দিয়ে কষান। মসলা কষানো হলে আলু দিন। দই দিন, লবণ দিন, পানি দিন, আলু সিদ্ধ হলে পেঁয়াজ বেরেস্তা দিন। কাঁচা মরিচ ফালি দিয়ে দমে রাখুন। কিছুক্ষণ পর নামিয়ে পরিবেশন করুন। থা ই স্যু প উপকরণ :মুরগি (বুকের মাংস) ১টি, কর্নফ্লাওয়ার ৩ টেবিল চামচ, পানি ৪ কাপ, টেস্টিং সল্ট ১ চা চামচ, থাই পাতা ১ টেবিল চামচ, টমেটো সস ৬ টেবিল চামচ, লেবুর রস ২ টেবিল চামচ, লবণ পরিমাণমতো। প্রণালি :মুরগির মাংস কেটে পানি দিয়ে ধুয়ে সিদ্ধ করুন। মাংস সিদ্ধ হলে থাইপাতা, কর্নফ্লওয়ার পানিতে গুলে ঢেলে দিন, কিছুক্ষণ পর টেস্টিং সল্ট, টমেটো সস্, লেবুর রস দিয়ে নামিয়ে রাখুন। এবং গরম গরম পরিবেশন করুন।