তথ্যদুনিয়া

স্যাংকুইংশান

পৃথিবীর সবচেয়ে আশ্চর্য অ্যামিউজমেন্ট পার্কটি অবস্থিত চীনে, নাম স্যাংকুইংশান। আর পার্ক মানেই ভ্রমন পেমীদের আনাগোনা। পার্কটি অবশ্য খুব বেশি বড় নয়, কিন্তু তার রূপ এতটাই অসাধারণ, যারা একবার ওখানে গেছে, তারা একবাক্যে স্যাংকুইংশানের শ্রেষ্ঠত্ব মেনে নেয়। শহর ছাড়িয়ে একটু ভেতরে হলেও সেটা দেখতে হাজারো মানুষ আসে। পার্কটি চীনের জিয়াংজি প্রদেশের সাংরাও শহরে অবস্থিত। অসাধারণ সুন্দর এই পার্কের সবচেয়ে অদ্ভুত জিনিস হলো গ্রানাইট পাথরের কতগুলো আশ্চর্য কাঠামো। কোনোটা দেখতে পিলারের মতো, আবার কোনোটা দেখতে আবার গাঁয়ের বুড়ি মায়ের মতো। একেক ঋতুতে আবার এই পার্ক নেয় একেক রকম রূপ। শীতকালে কুয়াশা মেখে পুরো পার্ক রহস্যময় হয়ে ওঠে। আবার বসন্তকালে সূর্যোদয়ের সময় পবিত্রতার প্রতিমূর্তি হয়ে যায়। পার্কে প্রাকৃতিক ঝরনা তো আছেই, সেখানে আবার চীনারা পুল বানিয়েছে। সব মিলিয়ে পার্কটি যেন প্রাকৃতিক ও মানব সৃষ্ট সৌন্দর্যের আধাঁর। এই পার্কের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হলো, এই পার্কটিতে প্রকৃতির মূল পাঁচটি উপাদানের চারটিই একসঙ্গে আছে। আসলে প্রকৃতির মূল উপাদান পাঁচটি নয়, তবে আগেকার বিজ্ঞানীরা তাই মনে করতেন। তারা মনে করতেন প্রকৃতির মূল পাঁচটি উপাদান হলো আকাশ, মাটি, পানি, বায়ু আর আগুন। আর সেই হিসেব অনুযায়ী পার্কটিতে মাটি, পানি, বায়ু আর আগুনকে একত্রিত করা হয়েছে।