তারুণ্যের অন্যলোকে

প্রতিদিনের তারুণ্যময় জীবনে লাইফস্টাইল, ফ্যাশন আর নানা বিষয় নিয়ে তরুণদের জন্য এক আলাদা জগত্ গ্রন্থনা : ইশরাত বিনতে আফতাব  দেখার ছবি শর্টটার্ম ১২ গ্রেইস, একটি শিশু কেয়ার সেন্টারে কাউন্সেলর হিসেবে কাজ করে। শুধু কাজ করে বললে ভুল হবে কর্মী হিসেবে যতটা করা উচিত তারচেয়ে অনেক বেশি করে। ওই বাচ্চাগুলোর অধিকাংশই টিনএজ। তাদের জীবনে হাজারো সমস্যা। আর দশজন সাধারণ মানুষের মতো তাদের জীবন বেড়ে ওঠেনি। তাই তাদের ব্যবহারের মাঝেও তার প্রতিফলন দেখা যায়। এই সেন্টারের অনেকেরই তাদেরকে সামলাতে মোটামুটি বেগ পেতে হয়। অনেকেই পালিয়ে যেতে চায় অথবা ঝগড়া করে অথবা নিজেকে নিজে কষ্ট দেয়। গ্রেইস প্রাণপণ চেষ্টা করে তাদেরকে সাহায্য করার জন্য। কিন্তু সবারই নিজের একটা আলাদা জীবন থাকে। এই বাচ্চাগুলোর জন্য এত ভালোবাসার কারণ মনে হয় গ্রেইসের নিজের জীবনের গল্প। মনস্তাত্ত্বিক সমস্যার চমত্কার উদাহরণ মুভিটি। এখনই দেখে ফেলুন। এছাড়া আরও দেখতে পারেন  সিনেমা প্যারাডিসো  ক্যাসাব্লাঙ্কা  লাইফ ইন দ্য রেইন  সেইফ হ্যাভেন ০০০০০ পড়ার বই গর্ভধারিণী ছাত্রজীবনে কত ধরনের বাঁদরামিই তো আমরা করি। স্কুলের দেয়াল টপকে পালিয়ে যাই, শেষের বেঞ্চে বসে রাজ্যের গল্প জুড়ে দিই, দল বেঁধে পড়া শিখি না, দল বেঁধে হয়তো ক্লাস ফাঁকি দিয়ে ঘুরতে চলে যাই, সিনেমা দেখতে যাই। যতদিন বাস্তব জীবনে প্রবেশ করা না লাগে ততদিন পর্যন্ত এসব নিয়ম ভেঙে কাজ করার চেয়ে বেশি আনন্দের আর কিছু নেই। কিন্তু কখনো কি চিন্তা করেছি শুধু আনন্দ ছাড়া অন্য কোনো কারণেও নিয়ম ভাঙা যায়? অথবা যখন আর হাজারটা ছাত্রের মতো বইয়ের মধ্যে মুখ গুঁজে না থেকে বাইরের জগতে আরও কিছু আছে যা কাউকে ঘরের বাইরে টেনে নিয়ে যেতে পারে? এরকমই কিছু একটা ঘটেছিল কলকাতার চারজন ছেলেমেয়ের জীবনে। একজন উঠতি বয়সের মেয়ে এবং তিনজন ছেলে। একই কলেজে পড়ার দরুন নিজেদের মধ্যে তাদের দারুণ বন্ধুত্ব। কিন্তু এই বন্ধুত্ব বা বন্ধুদের আড্ডা আর বাকিদের মতো বই বা সিনেমার গল্প দিয়ে ভর্তি থাকে না। সমরেশ মজুমদারের লেখা কালজয়ী উপন্যাসগুলোর মধ্যে একটি এই ‘গর্ভধারিণী’। যারা এখনকার তরুণ সমাজ তাদের কাছে এটি পছন্দ হতে পারে। এখনই সংগ্রহ করে নিন বইটি। আরও কিছু বই  কালবেলা (সমরেশ মজুমদার)  উত্তরাধিকার (সমরেশ মজুমদার)  জননী (শওকত ওসমান)  মানুষ মানুষ (সুনীল গঙ্গোপাধ্যায়) ০০০০০ শোনার গান আউট অ্যামাং দ্য স্টারস আউট অ্যামাং দ্য স্টারস, জনি ক্যাশের একটি সংকলিত স্টুডিও অ্যালবাম। প্রকাশিত হয়েছে লিগেসি রেকর্ডিংস থেকে ২০১৪ সালের ২৫ মার্চ। অল্পদিনের মধ্যেই গানগুলো সবাই পছন্দ করছে। গানগুলো ১৯৮০ সালের দিকে রেকর্ড করা এবং জনি ক্যাশের পুত্র সম্প্রতি খুঁজে বের করেছেন এগুলো। অ্যালবামে গান আছে মোট ১৩টি। পুরোনো দিনের স্বাদ পেতে চাইলে শুনতে পারেন গানগুলো। আরও কিছু শোনার গান  আই ওয়ান্না ফিল (সেকেন্ড সিটি)  স্টে উইথ মি (স্যাম স্মিথ)  জুবেল (ক্লিংঅ্যান্ডে)