৬ ডিসেম্বর থেকে শুরু হচ্ছে এবারের এমার্জিং এশিয়া কাপ। এবারের খেলা হবে পাকিস্তান ও শ্রীলঙ্কায়। গতকাল এই টুর্নামেন্টের জন্য ঘোষণা করা হয়েছে বাংলাদেশ দল।
উইকেটরক্ষক-ব্যাটসম্যান নুরুল হাসান সোহানকে অধিনায়ক করে ঘোষণা করা হয়েছে এই দল। আর দলের সহঅধিনায়ক হিসেবে আছেন মোসাদ্দেক হোসেন সৈকত। এ ছাড়াও জাতীয় দলে ফেরার অভিজ্ঞতা সম্পন্ন নাজমুল হোসেন শান্ত, নাঈম হাসান, আফিফ হোসেন ধ্রুব, খালেদ আহমেদরা আছেন।
৬ থেকে ১৫ ডিসেম্বর পাকিস্তান ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হবে খেলা। বাংলাদেশ, পাকিস্তান, হংকং ও আরব আমিরাতের গ্রুপের খেলা হবে পাকিস্তানে।
দল : কাজি নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোসাদ্দেক হোসেন সৈকত (সহ অধিনায়ক), নাজমুল হাসান শান্ত, মিজানুর রহমান, শফিউল ইসলাম, জাকির হাসান, সাইফ হাসান, ইয়াসির আলি চৌধুরী, তানভির ইসলাম, আফিফ হোসেন ধ্রুব, নাঈম হাসান, শরিফুল ইসলাম, কাজি অনিক ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ, মোহর শেখ