নোটিশ বোর্ড

মুসলিম কালেকশন তারুণ্যের ব্র্যান্ড মুসলিম কালেকশন এক্সক্লুসিভ নিয়ে এসেছে আকর্ষণীয় ফ্যাশনেবল ডিজাইন শার্ট। প্রয়োজন ও ফ্যাশনের কথা মাথায় রেখে ১০০ ভাগ সুতি কাপড়ে তৈরি করা হয়েছে এসব শার্ট। তরুণদের চাহিদার প্রতি লক্ষ রেখে তৈরি বাহারি ডিজাইনের এসব শার্ট ছাড়াও মুসলিম কালেকশনে পাওয়া যাচ্ছে সর্বোত্কৃষ্ট মানের ফরমাল ও ক্যাজুয়াল শার্ট। এসব চেক ও স্ট্রাইপ শার্টও তৈরি করা হয়েছে শতভাগ সুতি কাপড়ে। মুমু মারিয়ায় ছাড় গরম ও বর্ষা উপলক্ষে সকল পোশাকের উপর ৫ থেকে সর্বোচ্চ ৪০ শতাংশ পর্যন্ত বিশেষ ছাড় দিচ্ছে ফ্যাশন হাউস মুমু মারিয়া। গরমে আরামদায়ক এই পোশাকগুলোর উপর ছাড় চলবে পুরো আগস্ট মাসজুড়ে। মুমু মারিয়ার গরম ও বর্ষার কালেকশনে রয়েছে টপস ও সালোয়ার-কামিজ। অদ্রির প্রশিক্ষণ অদ্রি পরিচালিত বাংলা প্রমিত উচ্চারণ ও উচ্চারণ জড়তা দূর করা এবং সংবাদপাঠ, উপস্থাপনা, আবৃত্তি ও বক্তৃতা বিষয়ে ১৫ দিন ৪৫ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মশালার ৫১তম ব্যাচে ভর্তি চলছে। ক্লাস রবি-মঙ্গল-বৃহস্পতি সকাল/দুপুর/সন্ধ্যা। একই সাথে প্রতি শুক্রবার সকালের ব্যাচে এবং শিশুদের ‘ক’ ও ‘খ’-শাখায় শুক্র/শনিবারের প্রশিক্ষণ কোর্সে ভর্তি চলছে। আর ভর্তি চলবে ২১ আগস্ট পর্যন্ত। যোগাযোগ :১৩, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ। ফোন :০১৭১১-৪০৭৪৯৫। জেন্টল পার্ক পুরুষের ফ্যাশন নিয়ে এখন এত আলাপ চললেও বাংলাদেশে পুরুষের ফ্যাশন ব্র্যান্ড নিয়ে মাতামাতি ৮০-র দশকের পর থেকে। দীর্ঘ সময় পরে, ট্রেন্ড ব্রেকার অনেক পোশাকের লেবেলের ভিড়ে বাংলাদেশের ফ্যাশন ইন্ডাস্ট্রিতে ২০০৬ সালে নাম লেখায় জেন্টল পার্ক। ব্র্যান্ডটি বয়সে অন্যান্যের চেয়ে নবীন হলেও মেনজ ফ্যাশনের অন্যতম ধারক ও বাহক হিসেবে চলছে কাণ্ডারীর। লক্ষ ছিল স্টাইলিশ সবার মন জয় করার। বর্ষার এই সময়ে ক্যাজুয়াল ট্রেন্ড সেটারদের জন্য ডিজাইন শার্ট, ডেনিম, পলো ও টি-শার্টের আউটফিট এনেছে প্রতিষ্ঠানটি। প্যাটার্ন হিসাবে প্রাধান্য দেওয়া হয়েছে স্লিম, ট্রিম এবং ম্যাসল ফিট কাটকে। ডেনিমের পাশাপাশি থাকছে ফ্যাশন এক্সেসরিজও। যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা শপিং মলের মেগা আউটলেটটিতে রয়েছে আরো বিভিন্ন ডিজাইনের নতুন পোশাক। রাজশাহীতে জিল্’স রাজশাহীর প্রাণকেন্দ্র নিউমার্কেট সংলগ্ন স্টেশন রোডে আকর্ষণীয় ডিজাইনের জুতা, স্যান্ডেল ও কেডেসর মানসম্পন্ন ব্র্যান্ড জিল্’স শপের শুভ উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি, আনুষ্ঠানিকভাবে এই শপের উদ্বোধন করেন বিশিষ্ট ব্যক্তিত্ব ও কার্টুনিস্ট রফিকুন নবী (রনবী)। এ সময় জিল্’স শপ লি.-এর চেয়ারম্যান ও সিইও জহির উদ্দিন তারিক ও ব্যবস্থাপনা পরিচালক জসিম মো. আল-আমিনসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। শুভ উদ্বোধন উপলক্ষে ক্রেতা-সাধারণের জন্য থহাকছে বিশেষ চমক, ১৫০০ টাকার জিল্’সের পণ্য কিনলেই একটি টি-শার্ট ফ্রি।