মোহামেডান কোচ আবার ছুটিতে

মোহামেডানের ইংলিশ কোচ স্টিফেন ইভান আবারও ছুটিতে গেছেন। জানা গেছে এবার তিনি বড়দিনের ছুটিতে গেছেন। ফেডারেশন কাপ ফুটবলের গ্রুপ পর্ব হতে বিদায়ের পরই মোহামেডান কোচ দেশ ছেড়ে গেছেন বলে জানা গেছে। কবে আসবেন তা জানা যায়নি। তবে মোহামেডানের একটি সূত্রের দাবি ফুটবল কোচ নাও ফিরতে পারেন। এখন মোহামেডানের কোচ হিসেবে জাহিদ হোসেন এমিলি দেখভাল করছেন বলে ক্লাবের একটি সূত্রের দাবি।