টর্নেডো দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ
ফরিদপুর (পাবনা) সংবাদদাতা
প্রকাশ : ১৯ আগস্ট ২০১৪, ২১:২৭
গত সোমবার সন্ধ্যায় ফরিদপুর উপজেলায় নতুনগ্রামে টর্নেডোতে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন ও পুংগলী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান। জেলা প্রশাসক-এর বিশেষ বরাদ্দ থেকে ২৩টি ক্ষতিগ্রস্ত প্রতি পরিবারকে নগদ দু’হাজার টাকা ও ৩০ কেজি করে চাল বিতরণ করা হয়। নতুনগ্রামের মেম্বর জানান, ক্ষতির পরিমাণ অনুযায়ী বরাদ্দ একেবারেই সামান্য। সরেজমিনে গিয়ে দেখা যায়, এখনো অনেকেই খোলা আকাশের নীচে বসবাস করছে। উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোমিন জানান, জেলা প্রশাসক তত্ক্ষণাত্ভাবে এ বরাদ্দের ব্যবস্থা করেছেন।