পৃথক ঘটনায় পাঁচজন খুন

দেশের কয়েক স্থানে পৃথক ঘটনায় ৫ জন খুন হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের। কুমারখালিতে ক্ষেতমজুরের লাশ উদ্ধার কুষ্টিয়ার কুমারখালির বাগুলাট ইউনিয়নের নাতুড়িয়া জিকে ক্যানেল সংলগ্ন হতে ক্ষেতমজুর মীর আন্টুর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। গতকাল বুধবার সকালে এলাকার লোকজন আন্টুর রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখে থানা পুলিশকে সংবাদ দেয়। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থল হতে আন্টুর লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। ফেনী কলেজ সংলগ্ন পুকুর থেকে লাশ উদ্ধার ফেনী সরকারি কলেজ সংলগ্ন পুকুর থেকে বুধবার সকালে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার ফেনী সরকারি কলেজ সংলগ্ন পুকুরে একটি লাশ ভাসতে দেখে পথচারীরা থানায় খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য ফেনী জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়। হালুয়াঘাটে গৃহবধূর মৃত্যু, আটক-২ ময়মনসিংহের হালুয়াঘাটে এক গৃহবধূর মৃত্যু, আটক ২, স্বামী পলাতক। গৌরীপুর থানা বারমারী গ্রামের মোছা. জিবন্নাহার হালুয়াঘাট উপজেলার কিছমত নড়াইল গ্রামের হারিছউদ্দিনের ছেলে ইউসুব আলীর (৩৩) সাথে ৩ বছর পূর্বে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। বিয়ের পর থেকে জিবন্নাহারের উপর মানসিক ও যৌতুকের জন্য মারধর করতে থাকে তার শ্বশুরবাড়ির লোকজন। গৃহবধূ জিবন্নাহারকে তার শ্বশুরবাড়ির লোকজন অচেতন অবস্থায় হালুয়াঘাট সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন। গাজীপুরে গণপিটুনিতে যুবক নিহত গাজীপুরের কোনবাড়ি মেঘলাল এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে এক অজ্ঞাত পরিচয় যুবকের (৩০) মৃত্যু হয়েছে। বুধবার ভোররাত সাড়ে ৩টার দিকে ওই এলাকার সফিজ উদ্দিনের ভাড়া বাড়িতে এ ঘটনা ঘটে। নবাবগঞ্জে ছেলের হাতে বাবা খুন ঢাকা নবাবগঞ্জ উপজেলায় মাদকাসক্ত ছেলের টর্চ লাইটের আঘাতে আজিজ খাঁন (৮৫) নামে এক বৃদ্ধ পিতার মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। মঙ্গলবার রাতে ঘাতক ছেলে মানুয়ার হোসেনকে প্রেপ্তার করেছে পুলিশ। নবাবগঞ্জ থানার উপ-পরিদর্শক রাকিবুল হাসান জানান, মঙ্গলবার রাতে নিহত আজিজ খানের বড় ছেলে হুমায়ুন খান বাদি হয়ে ছোট ভাই মানুয়ার হোসেনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেন। বুধবার তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।