বিভিন্ন ঘটনায় নয় জনের মৃত্যু
প্রকাশ : ২০ আগস্ট ২০১৪, ২১:২৯
বিভিন্ন ঘটনায় নয় জনের মৃত্যু হয়েছে। খবর আমাদের প্রতিনিধি ও সংবাদদাতাদের।
গোয়ালন্দে সড়ক দুর্ঘটনায় একজন নিহত
রাজবাড়ী গোয়ালন্দ উপজেলায় গতকাল বুধবার রমজান মাতুব্বর পাড়া এলাকায় নছিমন উল্টে আবদুল কাদের মোল্য¬া নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। সে উপজেলার ছোটভাকলা ইউনিয়নের স্বরুপার চক গ্রামের কুটি মোল¬্যার ছেলে।
রায়পুরায় বিদ্যুতের লাইন টেকনিশিয়ান নিহত
নরসিংদী রায়পুরা উপজেলাধীন লাল মিয়া পেট্রোল পাম্প সংলগ্ন এলাকায় সড়ক দুর্ঘটনায় রবিউল হোসেন নামে পল্ল¬ী বিদ্যুতের লাইন টেকনিশিয়ান মঙ্গলবার রাতে নিহত হয়েছে। সে নরসিংদী পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর অধীন সদর উপজেলা এরিয়া অফিসে কর্মরত ছিলেন।
কাঠালিয়ায় দুর্ঘটনায় মাদ্রাসা ছাত্র নিহত
ঝালকাঠি কাঠালিয়ায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় জাহিদুল ইসলাম নামে এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছে। মঙ্গলবার ভাণ্ডারিয়া-কাঠালিয়া সড়কের বীনাপানি নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম উপজেলার দক্ষিণ কৈখালী গ্রামের জাকারিয়া ফকিরের পুত্র ও ভাণ্ডারিয়া উপজেলার রাধানগর বারিধারার মাফছার উল উলুম মাদ্রাসার ৫ম শ্রেণীর ছাত্র।
ছাতকে বিদ্যুত্ স্পৃষ্টে যুবকের মৃত্যু
সুনামগঞ্জ ছাতকে গাছের ডাল ভাঙতে গিয়ে বিদ্যুত্ স্পৃষ্ট হয়ে রুবেল মিয়া নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার উপজেলা প্রাণী সম্পদ কার্যালয় সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। সে দোয়রাবাজার উপজেলার বাংলাবাজার এলাকার হাসান মিয়ার পুত্র। বাড়িতে ফেরার পথে কদম গাছের ডাল ভাঙতে গিয়ে বৈদ্যুতিক সর্টে পানিতে পড়ে যায়। মুমূর্ষু অবস্থায় তাকে ছাতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
মোরেলগঞ্জে ফায়ার সার্ভিস কর্মী নিহত
বাগেরহাট মোরেলগঞ্জ উপজেলার সন্ন্যাসী বাজারে গতকাল বুধবার মালবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে ফায়ার সার্ভিস কর্মী জোমাদ্দার শওকত আলী নিহত হয়েছে। নিহত ফায়ার সার্ভিস কর্মী জোমাদ্দার শওকত আলী শরণখোলা ফায়ার সার্ভিস স্টেশনে হাবিলদার পদে কর্মরত। সে খুলনার রূপসা উপজেলার মহিশাগুড়ি গ্রামের জোমাদ্দার ওসমান আলীর ছেলে।
নান্দাইলে মাইক্রো-মোটরসাইকেল
মুখোমুখি সংঘর্ষে নিহত দুই
ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলী পালাহার এলাকায় মঙ্গলবার সন্ধ্যায় মাইক্রোবাস ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী দুইজনের মৃত্যু হয়েছে। ঘটনাস্থলে মোটরসাইকেল চালক ছোবার মিয়া মারা যান। এ সময় গুরুতর আহত ফয়সলকে (২২) ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
লোহাগড়ায় সড়ক দুর্ঘটনায় নিহত ১
নড়াইলের লক্ষ্মীপাশা-বড়দিয়া মহাজন সড়কের মাটিয়া ডাঙ্গা স্কুলের সামনে রাস্তা পার হওয়ার সময় মোটর সাইকেলের ধাক্কায় এক পথ যাত্রী নিহত হয়েছে। গতকাল বুধবার লক্ষ্মীপাশা-বড়দিয়া মহাজন সড়কের মাটিয়া ডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে সড়ক পার হওয়ার সময় উপজেলার কোটাকোল ইউপির মঙ্গলপুর গ্রামের মৃতঃ জলিল শিকদারের ছেলে জালাল শিকদার ভাড়ায় চালিত মোটর সাইকেলের ধাক্কায় আহত হয়। আহত অবস্থায় তাকে লোহাগড়া হাসপাতালে আনলে চিকিত্সকরা মৃত ঘোষণা করে ।
মহেশপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু
ঝিনাইদহের মহেশপুরে বুধবার পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। উপজেলার সামন্তা লালপুর গ্রামের রফিকুল ইসলাম মিন্টুর পুত্র সুজন বাড়ির পাশে পুকুর পাড়ে খেলতে গিয়ে পানিতে পড়ে ডুবে যায়। এলাকাবাসী মৃত দেহ পুকুরে ভাসতে দেখে উদ্ধার করে।
সিংগাইরে সাপের কামড়ে কলেজ ছাত্রের মৃত্যু
মানিকগঞ্জের সিংগাইরে সাপের কামড়ে আব্দুল বাতেন (১৮) নামে এক কলেজ ছাত্রের মৃত্যু হয়েছে। বাতেন সিংগাইর সদর আজিমপুর কসাইপাড়া গ্রামের মহিদুর রহমানের ছেলে এবং সিংগাইর কলেজে বিএ ১ম বর্ষের ছাত্র। বাতেন বুধবার সকালে গরুর জন্য ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে ছিল । এমন সময় গর্ত থেকে বের হয়ে একটি বিষধর সাপ তার পায়ে ছোবল মারে। ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে।