টেক ফটো
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫২
প্রযুক্তি বিশ্বে প্রতিনিয়তই ঘটে যাচ্ছে নানা ধরনের ঘটনা। নিত্যদিনে মিলছে নতুন নতুন উদ্ভাবনের খবর, আসছে নতুন নতুন প্রযুক্তি পণ্য। প্রযুক্তি বিশ্বের এমন নানা ধরনের ঘটনার ছবি দিয়ে সাজানো হলো আজকের টেকফটো
ইন্টেল সম্প্রতি বাজারে অবমুক্ত করেছে ১৪-ন্যানোমিটার কাঠামোর নতুন ব্রডওয়েল প্রসেসর। তারই একটি প্রোটোটাইপ প্রদর্শন করছেন ইন্টেলের মার্ক বোর।
ইন্টেলের নতুন ব্রডওয়েল প্রসেসর ব্যবহারে বর্তমানের ল্যাপটপের তুলনায় নতুন ল্যাপটপ কতটা পাতলা হবে, তাই দেখাচ্ছেন ইন্টেলের রানি বোরকার।
এক্সবক্স ওয়ানের জন্য তৈরি ‘ফোরজা হরাইজন ২’ ড্রাইভিং গেম ছাড়া হয়েছে। এতে গেমারদের জন্য উন্মুক্ত বিশ্ব রাখা হয়েছে। সেটাই জানাচ্ছেন এক্সবক্সের একজন কর্মকর্তা।
ইলিনয় বিশ্ববিদ্যালয়ের একদল গবেষক এমন একটি ডাই তৈরি করেছেন যাকে যেখানে রাখা হয়, সেই তলের রঙে পরিবর্তিত হয়। সেটিই দেখা যাচ্ছে ছবিতে।