প্র যু ক্তি ব্য ক্তি ত্ব :
শোউচেং ঝ্যাং
প্রকাশ : ২১ আগস্ট ২০১৪, ১৮:৫২
প্রযুক্তিবিশ্বের অন্যতম মূলেই রয়েছে সেমিকন্ডাক্টর বা অর্ধ-পরিবাহী। অর্ধ-পরিবাহীর বিভিন্ন ধর্ম ব্যবহার করেই মূলত বিভিন্ন ডিভাইস তৈরি হয়েছে। অর্ধ-পরিবাহীর বিভিন্ন ধর্ম নিয়ে কাজ করে যেসব বিজ্ঞানী বিখ্যাত হয়েছেন, তাদের মধ্যে একজন চীনের শোউচেং ঝ্যাং। ১৯৬৩ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন শোউচেং। তিনি মূলত ঘনীভূত পদার্থের তাত্ত্বিক হিসেবেই পরিচিত। তার কাজের ক্ষেত্রের মধ্যে রয়েছে টপোলোজিক্যাল ইনসুলেটর, কোয়ান্টাম স্পিন হল ইফেক্ট, স্পিনট্রনিক্স, কোয়ান্টাম হল ইফেক্ট, হাই-টেম্পারেচার সুপারকন্ডাক্টিভিটি প্রভৃতি। বর্তমানে তিনি স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে জেজি জ্যাকসন ও সিজে উড অধ্যাপক হিসেবে কর্মরত রয়েছেন। এ ছাড়া তিনি আমেরিকান ফিজিক্যাল সোসাইটি এবং আমেরিকান একাডেমি অব আর্টস অ্যান্ড সায়েন্সের ফেলো। তিনি ২০০৭ সালে গাগেনহেইম ফেলোশিপ লাভ করেন। এ ছাড়া তার কাজের স্বীকৃতিস্বরূপ অনেক পুরস্কারও লাভ করেছেন শোউচেং। এর মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি পুরস্কার হলো—আলেক্সান্ডার ভন হামবোল্ট রিসার্চ প্রাইজ (২০০৯), ইউরোফিজিক্স প্রাইজ (২০১০), অলিভার বাকলে প্রাইজ (২০১২), ডিরাক মেডেল অব দ্য আইসিটিপি (২০১২), ফিজিক্স ফ্রন্টিয়ার প্রাইজ (২০১৩)।