সুনামগঞ্জের দিরাই উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত বীরাঙ্গনা আলিফজান বিবিকে ফুলেল শুভেচ্ছায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বৃস্পতিবার বেলা ১১টার দিকে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আনুষ্ঠানিকভাবে তাকে সংবর্ধনা প্রদান করা হয়। ইউএনও শরিফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান হাফিজুর রহমান তালুকদার। এ সময় বীরাঙ্গনা আলিফজান বিবির হাতে নগদ ৫ হাজার ও ১২ হাজার টাকার চেক তুলে দেন ইউএনও ও উপজেলা চেয়ারম্যান। গত ১২ নভেম্বর জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিলের সভায় আলিফজান বিবিকে বীরাঙ্গনার স্বীকৃতি দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। জানা গেছে, উপজেলার পূর্ব চন্ডিপুর গ্রামে স্বাধীনতার ৪০ বছর পর সন্ধান মেলে বীরাঙ্গনা আলিফজান বিবির।