দুর্নীতি ও জঙ্গিবাদ বিরোধী সাইক্লিং অনুষ্ঠিত

 “দুর্নীতি ও জঙ্গিবাদ, যাক যাক নিপাত যাক”-এই শ্লোগানকে ধারণ করে গতকাল বৃহস্পতিবার দুর্নীতি ও জঙ্গীবাদ বিরোধী সাইক্লিং অনুষ্ঠিত হয়। বেসরকারি সংস্থা নেত্রকোনা স্বাবলম্বী উন্নয়ন সমিতির আয়োজনে এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন সহায়তায় নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের যুব সমাজ, স্কুল ও কলেজের শিক্ষার্থী মোট ৬০ জন যুবক এই সাইক্লিং-এ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের উদ্বোধন করেন সিংহের বাংলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম। সিংহের বাংলা ইউনিয়নের রায়দুমরুহী গ্রাম থেকে শুরু করে জেলা শহরের ইসলামপুর, মালনী রোড, কুড়পার হয়ে নেত্রকোনা জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে এসে সাইক্লিং শেষ হয়।  সাইক্লিং শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে সমাপনী অনুষ্ঠানে সাইকেল আরোহীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মঈনউল ইসলাম প্রমুখ।