তরুণ কূটনীতিকদের জয়

তারুণ্যে ভর করে বেড়ে উঠে সময়, জেগে উঠে সাফল্যের পথ। তেমনই সাফল্যের পথে একঝাঁক তরুণ কূটনৈতিকরা ছিনিয়ে এনেছে ভারতে অনুষ্ঠিত ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের বাত্সরিক আয়োজন ‘সাই-মুন’ থেকে দুটি বড় জয়। তারই গল্প রইল এবার। ইউনাইটেড নেশনসের সিকিউরিটি কাউন্সিলের বাত্সরিক আয়োজন ‘সাই-মুন’ হয়ে গেল ভারতেসাই (SAI) ইন্টারন্যাশনাল স্কুলে। আয়েজিত কনফারেন্স অনুষ্ঠিত হয় ২৫ থেকে ২৭ জুলাই। অনুষ্ঠানটিতে বাংলাদেশ থেকে ছয় সদস্যের একটি কূটনীতিক দল অংশগ্রহণ করে। ছয় সদস্যের প্রায় সকলেই ছিলেন তরুণ। সাই-মুনে অংশগ্রহণকারী মেহেদী হাসান বাবু ও শুভজিত মাজুমদারের সাথে কথা হলে তারা জানালেন তাদের মজাদার অভিজ্ঞতার কথা। তারা এই অনুষ্ঠানে অংশগ্রহণ করার পাশাপাশি দুইটি সম্মানজনক পুরস্কার অর্জন করেছেন। মেহেদী হাসান বাবু স্পেশাল মেনশন অ্যাওয়ার্ড ও শুভজিত মাজুমদার সেকেন্ড বেস্ট ডেলিগেট অ্যাওয়ার্ড অর্জন করেন। বাংলাদেশে মুনের কাজ অনেক নতুন হলেও তাদের এই অর্জন বাংলাদেশের জন্য একটি বিশাল অর্জন। মুন ক্লাবও বাংলাদেশে অনেক কম। বাংলাদেশে ইউনাইটেড নেশনস স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (ইউএনওয়াইএসেবি) ও ঢাকা বিশ্ববিদ্যালয় মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন খুবই ভালো কাজ করে যাচ্ছে। তারা বাংলাদেশে মডেল ইউনাইটেড নেশনস কনসেপ্টটি ছড়িয়ে দেওয়ার জন্য কাজ করছে। সাই-মুনের বাংলাদেশ টিমের থেকে এস এম খাইরুল ইসলাম চেয়ারম্যানের দায়িত্বও পালন করেন। ছয় সদস্যের দলে আরও ছিলেন মাহাদিয়া হাসান, মাঈশা তাসনিম চৌধুরী, শামীম ইয়াসির চৌধুরী। অংশগ্রহণকারীরা তাদের জন্য পূর্ব থেকেই ঠিক করে দেওয়া একটি দেশের পক্ষ নিয়ে সেখানে নানা ধরনের বক্তব্য প্রদান করে ও আলোচনায় অংশ নেয়।