দৌলতদিয়ায় মাদক ব্যবসায়ীসহ এগারো জনের দণ্ড

গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় বুধবার রাতে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযানে নারীসহ চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী ও ৭ মাদকসেবীকে আটক করা হয়। পরে আটককৃত ৪ মাদক ব্যবসায়ীকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও ৭ মাদকসেবীর বিভিন্ন অঙ্কের আর্থিক দণ্ড দেয় ভ্রাম্যমাণ আদালত।  কারাদণ্ডপ্রাপ্তরা হলো মো. সাজন, মৌসুমী আক্তার, বেবী আক্তার, কুলসুম বেগম, আর্থিক দণ্ডপ্রাপ্তরা হলো এনামুল হক, আসমা বেগম, বিউটি আক্তার, ঝরনা বেগম, বিথী আক্তার, আক্কাছ মোল্লা ও আকাশ গাজী।

গোয়ালন্দ ঘাট থানার ওসি এজাজ শফী জানান, দৌলতদিয়া যৌনপল্লী ও এর আশপাশে মাদক বিরোধী অভিযান চালিয়ে চিহ্নিত ৪ মাদক ব্যবসায়ী ও ৭ মাদকসেবীকে আটক করা হয়। এসময় ঘটনাস্থলেই সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন পরিচালিত ভ্রাম্যমাণ আদালত আটককৃতদের বিরুদ্ধে জেল-জরিমানার আদেশ দেয়।