লোহাগাড়ায় অবৈধ আকাশমনি গোলকাঠসহ ট্রাক জব্দ

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের চাঁন্দা এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আকাশমনি গোলকাঠসহ একটি ট্রাক জব্দ করেছে বনবিভাগ। বুধবার (১৬ মার্চ) সকালে অভিযানে চালানো হয়। পদুয়া বনরেঞ্জ কর্মকর্তা মো: সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৬ মার্চ) সকালে চট্টগ্রাম দক্ষিণ বনবিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো: সফিকুল ইসলাম মহোদয়ের নির্দেশে পদুয়া রেঞ্জ কর্তৃক লোহাগাড়া উপজেলার চান্দা নামক এলাকায় অভিযান চালিয়ে অবৈধ আকাশমনি গোলকাঠসহ ট্রাকটি জব্দ করা হয়। এ ব্যাপারে মামলা হয়েছে এবং ট্রাক ও জব্দকৃত আকাশ মনি গোলকাঠগুলো বনবিভাগের হেফাজতে আনা হয়েছে বলে তিনি জানান।