দেশে গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে কেউ মারা যাননি। এ নিয়ে টানা তিনদিন করোনায় মৃত্যুশূন্য রইলো।
বৃহস্পতিবার (১৭ মার্চ) স্বাস্থ্য অধিদফতর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে।
এদিকে ২৪ ঘণ্টায় ১৩ হাজার ৭৯১ জনের নমুনা পরীক্ষায় ২৩৩ শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১ দশমিক ৬৯ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৯ লাখ ৫০ হাজার ৩৫৭ জনে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১ হাজার ৫৬১ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৮ লাখ ৬৭ হাজার ১৬১ জন।