হালুয়ায় একটু ভিন্ন স্বাদ 

শবে বরাতের দিন হালুয়া বানানোর রীতি বেশ পুরনো। বাড়িতে নানা রকমের হালুয়া বানিয়ে প্রতিবেশীর বাড়িতেও পাঠানো হয়, যা সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত। প্রতিবছর একই উপাদান দিয়ে তৈরি হালুয়া বানানোর ক্ষেত্রে আনতে পারেন ভিন্নতা। এতে স্বাদ বদল হবে। শবে বরাত উপলক্ষে হালুয়ার কয়েকটি রেসিপি দিয়েছেন আঞ্জুমান্দ জাহিদ সেতু 

ছানা-গাজরের হালুয়া

ছানা গাজরের হালুয়া 

প্রয়োজনীয় উপকরণ

  • গাজর কুঁচি ২ কাপ
  •  ছানা ১ কাপ 
  • চিনি ২ কাপ 
  • গুঁড়া দুধ পরিমাণমতো 
  • কনডেন্স মিল্ক ১ কৌটা 
  • ঘি পরিমাণমতো 

ছানা-গাজরের হালুয়া

প্রস্তুত প্রণালী: প্রথমে গাজর কুঁচিগুলো দুধ দিয়ে সিদ্ধ করে নিতে হবে। তারপর প্যানে গাজর, ছানাসহ অন্যান্য সব উপকরণ একসঙ্গে দিয়ে ভালোভাবে নেড়ে হালুয়া তৈরি করতে হবে। হালুয়া তৈরি হয়ে যাওয়ার পর পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন মজাদার ‘ছানা গাজরের হালুয়া’।

বোম্বে হালুয়া

বোম্বে হালুয়া 

প্রয়োজনীয় উপকরণ 

  • কর্নফ্লাওয়ার ১ কাপ
  • পানি ৩ কাপ 
  • চিনি ২ কাপ 
  • ঘি ৬ চামচ
  • ফুড কালার সামান্য 
  • বাদাম কুঁচি ইচ্ছেমতো 
  • এলাচ গুঁড়া পরিমাণমতো 

বোম্বে হালুয়া

প্রস্তুত প্রাণালী: প্রথমে কর্নফ্লাওয়ার পানিতে মিশিয়ে তার সঙ্গে ফুড কালার মিশিয়ে রাখতে হবে। এরপর চিনির সঙ্গে পানি মিশিয়ে সিরাপ তৈরি করতে হবে। তারপর এর মধ্যে লেবুর রস দিতে হবে। এই পর্যায়ে কর্নফ্লাওয়ার দিয়ে ভালো ভাবে নেড়ে ঘন হয়ে আসলে ঘি দিতে হবে। এবার পরিমাণমতো এলাচ গুঁড়া দিয়ে পুনরায় নাড়তে হবে। এভাবে ধীরে ধীরে হালুয়া হয়ে এলে, ঢেলে ঠাণ্ডা করে পছন্দমতো সাজিয়ে পরিবেশন করুন স্বাদে দারুণ  ‘বোম্বে হালুয়া’।

বাদাম-বুটের ডালের হালুয়া

বাদাম বুটের ডালের হালুয়া 

 
প্রয়োজনীয় উপকরণ 

  • বুটের ডাল ২৫০ গ্রাম 
  • চিনা বাদাম বাটা ৫০০ গ্রাম 
  • চিনি ২ কাপ
  • ঘি ২ কাপ 
  • এলাচ ও দারুচিনি ৬টি
  • ফ্রেশ ক্রিম ১ কাপ 
  • গুঁড়া দুধ ২ কাপ 
  • ফুড কালার সামান্য 

বাদাম-বুটের ডালের হালুয়া

প্রস্তুত প্রণালী: প্রথমে বুটের ডাল সিদ্ধ করে বেটে নিতে হবে। তারপর দুধ ছাড়া সব উপকরণ একসঙ্গে মিশিয়ে চুলায় জ্বাল দিতে হবে। এরপর গুঁড়া দুধ অল্প অল্প করে দিয়ে নাড়তে হবে। হালুয়া হয়ে আসেল পছন্দমতো ছাঁচে ঢেলে তৈরি করে পরিবশেন করুন খুব মজাদার ‘বাদাম বুটের ডালের হালুয়া’।