শুরুটা করেন দুই ওপেনার তামিম ইকবাল ও লিটন দাস। তাদের জুটি থেকে আসে ৯৫ রান। এরপর মাত্র ২৯ রানের মধ্যে তিনটি উইকেট পড়ে যায় বাংলাদেশের। সেখান থেকে ইয়াসির আলি রাব্বিকে সঙ্গে নিয়ে দলকে বড় স্কোরের দিকে নিয়ে যাচ্ছেন সাকিব আল হাসান।
এরই মধ্যে অর্ধশত পূর্ণ করেছেন তিনে নামা সাকিব। দীর্ঘদিন পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিফটি পেলেন তিনি। এই রিপোর্ট লেখার সময় ৬০ রানে ব্যাট করছেন বিশ্বসেরা অলরাউন্ডার। অপরপ্রান্তে ইয়াসির আলি রাব্বিও দারুণ ব্যাট করছেন। তিনি অপরাজিত আছেন ৪১ রানে।
বাংলাদেশের সংগ্রহ ৩৯.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১৩ রান। তাদের দুজনের জুটি দাঁড়িয়েছে ৮৯ রানে।