স্বাধীনতার আয়োজনে কে ক্র্যাফট

বিশেষ দিন ও উৎসবগুলোকে সবসময়ই পোশাকের মাধ্যমে তুলে ধরে বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করতে কে ক্র্যাফটের প্রচেষ্টা অব্যাহত থাকে। 

স্বাধীনতার ভাবনায় লাল-সবুজের পোশাক ছাড়াও নানা রকম স্যুভেনির ও উপহার সামগ্রী নিয়ে কে ক্র্যাফটের এবারের বিশেষ সংগ্রহে ক্যালিগ্রাফি, পতাকা, মানচিত্র ছাড়াও ব্যবহার হয়েছে জামদানি মোটিফ। স্ক্রিন প্রিন্ট, ব্লক প্রিন্ট, টাইডাই ও হাতের কাজের মাধ্যমে পোশাকে ডিজাইন ফুটিয়ে তোলা হয়েছে। 

পোশাকগুলোতে সুতি, সিল্ক, লিনেন ও তাঁতের মতো আরামদায়ক কাপড় বেছে নেওয়া হয়েছে

সময়, আবহাওয়া ও পরিবেশের কথা মাথায় রেখে সুতি, সিল্ক, লিনেন ও তাঁতের মতো আরামদায়ক কাপড় বেছে নেওয়া হয়েছে। রঙ হিসেবে ব্যবহৃত হয়েছে ফরেস্ট গ্রিন, পেইল গ্রিন, চিলি গ্রিন, ভিভিড গ্রিন ও রেড।

পোশাকগুলোতে রঙ হিসেবে ব্যবহৃত হয়েছে ফরেস্ট গ্রিন, পেইল গ্রিন, চিলি গ্রিন, ভিভিড গ্রিন ও রেড

শাড়ি, টিউনিক, কুর্তি, টপস, পাঞ্জাবি, শার্ট, টি-শার্ট এবং শিশুদের জন্য নানা পোশাকের আয়োজন ছাড়াও বরাবরের মতো থাকছে যুগল ও পরিবারের সব সদস্যরে জন্য উপযোগী পোশাক। কে ক্র্যাফটের ঢাকা, চট্টগ্রাম, সিলেট, কুমিল্লা, খুলনাসহ সব আউটলেট ছাড়াও অনলাইনশপ kaykraft.com থেকে স্বাধীনতার পোশাক পাওয়া যাবে বিশেষ সাশ্রয়ী মূল্যে। এছাড়া ফেসবুক পেজ থেকেও অর্ডার করা যাবে।