স্ত্রীর অসুস্হতার কারণে নির্ধারিত সময়ে সতীর্থদের সঙ্গে দক্ষিণ আফ্রিকা সফরে যেতে পারেননি নুরুল হাসান সোহান। অবশেষে দক্ষিণ আফ্রিকাগামী বিমানে চড়েছেন বাংলাদেশের টেস্ট দলের এই উইকেটকিপার-ব্যাটসম্যান।
রবিবার (২০ মার্চ) সকাল পৌনে ১১টার ফ্লাইটে দেশ ছেড়েছেন সোহান। বিসিবি থেকে জানা গেছে, কাতার এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকা থেকে কাতারের দোহায় যাবেন তিনি। দোহা থেকে ধরবেন জোহানেসবার্গের ফ্লাইট।
পরে জোহানেসবার্গ থেকে কেপটাউনে যাবেন সোহান। কারণ বাংলাদেশের টেস্ট দলের ক্যাম্প চলছে কেপটাউনে। সেখানেই মুমিনুল বাহিনীর সঙ্গে যোগ দিবেন তিনি।