শীতবস্ত্র বণ্টন

এ বছরও শীতের বস্ত্র বিতরণ করা হবে। শীতের বস্ত্র সাধারণত অসচ্ছল, প্রতিবন্ধী ও হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়ে থাকে। শীতের কাপড় বিতরণেও অনিয়ম ও দুর্নীতির কথা শোনা যায়।  এইসব বস্ত্র বিক্রি করে দেওয়া হয় বিভিন্ন দোকানে। ফলে বস্ত্রহীনদের শীতের মাসে কষ্টের শেষ থাকে না। আমরা জানি, শীতবস্ত্র বিতরণ জনসেবামূলক কাজ। তাই এই কাজের জন্য এমন ব্যক্তিদের নিযুক্ত করতে হবে, যাঁরা সততার সঙ্গে কাজ করবেন। পরিশেষে, শীতবস্ত্র যথাযথভাবে বস্ত্রহীনদের মধ্যে বিতরণের ব্যবস্থা করতে প্রত্যেক জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। 

রৌমি ও সৌরভ

শিক্ষার্থী, ইংরেজি বিভাগ,

সরকারি নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর