নন্দীগ্রামে নবজাতকের লাশ উদ্ধার 

বগুড়ার নন্দীগ্রামে সড়কের পাশে থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ মার্চ) দুপুর ১ টার দিকে নন্দীগ্রাম পৌর এলাকার ঢাকইর মোড়ের পশ্চিমে কাথম-কালীগঞ্জ সড়কের পাশে থেকে ওই নবজাতকের মরদেহ উদ্ধার করা হয়। নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। 

জানা গেছে, সড়কের পাশে মরদেহ  দেখে স্থানীয়রা ৯৯৯ ফোন দেন। এরপর পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।  

ওসি আনোয়ার হোসেন বলেন, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। এবং মরদেহটি ময়না তদন্ত জন্য প্রস্তুতি চলছে।