নোবিপ্রবি সাংবাদিক সমিতির নেতৃত্বে ফারহান -পাঠান

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (নোবিপ্রবিসাস) ২০২২-২৩ সেশনের নবগঠিত  কার্যনির্বাহী পরিষদ  নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে।

এতে  সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময় পত্রিকার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি আব্দুল কবির ফারহান ও সাধারণ সম্পাদক হয়েছেন আমার সংবাদের প্রতিনিধি মাইনুদ্দীন পাঠান।

বুধবার (২৩ মার্চ) নোবিপ্রবিসাসের সদস্যদের অংশগ্রহণে বেলা ১২টায়  নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে প্রধান নির্বাচন কমিশনার ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও শিক্ষা বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. নেওয়াজ মোহাম্মদ বাহাদুর।


এছাড়াও নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন অনুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. ফিরোজ আহমেদ ও ব্যবসায় প্রশাসন বিভগের সহকারী অধ্যাপক শফিউল আলম।

নির্বাচিত অন্যান্যরা হলেন- সহসভাপতি দৈনিক  কালজয়ী রিপন  চন্দ্র শীল, যুগ্ম-সম্পাদক ডেইলি আওয়ার টাইমের সাবিহা তাসমিম, দপ্তর ও প্রচার-প্রকাশনা সম্পাদক মানবজমিনের এস জে আরাফাত, কোষাধ্যক্ষ পদে বাংলাদেশ টুডের নুমান রাশেদ।

পাঠাগার ও প্রশিক্ষণ সম্পাদক পদে এস আহমেদ ফাহিম, কার্যকরী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন বাংলাভিশন ডিজিটালের প্রতিনিধি  ফজলে এলাহী ফুয়াদ ও দৈনিক মানবকন্ঠ পত্রিকা প্রতিনিধি মো. ফাহাদ হোসেন হৃদয়।

উল্লেখ্য, বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়াম ভবনের দ্বিতীয় তলায় প্রক্টর অফিসে উৎসবমুখর পরিবেশে নোবিপ্রবি সাংবাদিক সমিতির নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। দুপুর ২টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার ও সহকারী অধ্যাপক শফিউল আলম নির্বাচনের ফলাফল ঘোষণা করেন।