সদাগর ডট কম এবং পুষ্টি কনজিউমার এর এমওইউ সাইনিং

সদাগর ডট কম এবং টিকে গ্রুপের সিস্টার কনসার্ন পুষ্টি কনজিউমার এর এমওইউ সাইনিং অনুষ্ঠানটি আয়োজিত হয় রাজধানীর কাওরান বাজারে অবস্থিত টিকে গ্রুপের প্রধান কার্যালয়ে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুষ্টি কনজিউমার ডিভিশন এর জিএম মোঃ আলম চৌধুরী, এজিএম(সেলস) মোঃ শফিকুল ইসলাম এবং হেড অফ ব্র্যান্ড ইব্রাহিম খলিল। অন্যদিকে সদাগর ডট কম এর পক্ষে উপস্থিত ছিলেন কোম্পানিটির প্রতিষ্ঠাতা ও সিইও আরিফ চৌধুরী, সহ-প্রতিষ্ঠাতা ও সিএসও জাহিদুল আলম শাহ এবং কর্পোরেট সেলস বিভাগের সিনিওর এক্সিকিউটিভ নাহিদা হক। 

বাণিজ্যিক সমঝোতাটির অংশ হিসেবে সদাগর ডট কম এখন থেকে পুষ্টি কনজিউমার প্রোডাক্টস এর ঢাকা উত্তর ডিভিশনের এক্সিকিউটিভ চ্যালেন ডিস্ট্রিবিউটর হিসেবে কাজ করবে। এছাড়া সদাগরের পূর্বের কাজের অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে পুষ্টি কনজিউমার ডিভিশনের পণ্যের প্রচার ও বিপণনে কর্পোরেট সেক্টর গুলোতে কাজ করবে।