শেষ দিনে জমা পড়েছে আরো মনোনয়নপত্র

একাদশ জাতীয় সংসদের নির্বাচনী তফসিল অনুযায়ী বুধবার ছিল মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন। এদিন দেশের বিভিন্ন স্থানের প্রার্থীরাও স্ব স্ব সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। ইত্তেফাক প্রতিনিধিদের পাঠানো খবর:

রংপুর: রংপুর জেলার ছয়টি সংসদীয় আসনে মোট ৬৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এর মধ্যে রংপুর-১ আসনে ১০ জন, রংপুর-২ আসনে ১৩, রংপুর-৩ আসনে ১২, রংপুর-৪ আসনে ৯, রংপুর-৫ আসনে ১০ এবং রংপুর-৬ আসনে আটজন প্রার্থী রয়েছেন। রংপুরের সহকারী রিটার্নিং কর্মকর্তা কামরুল ইসলাম তথ্যটি নিশ্চিত করেছেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন- রংপুর-১ (গঙ্গাচড়া ও আংশিক সিটি) আসনে জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও এলজিআরডি প্রতিমন্ত্রী মসিউর রহমান রাঙ্গা এমপি, উপজেলা পরিষদের চেয়ারম্যান পদ থেকে অব্যহতি নেওয়া আওয়ামী লীগ নেতা আসাদুজ্জামান বাবলু, বিএনপি থেকে রইচ আহম্মেদ, মোকাররক হোসেন সুজন, ওয়াহেদুজ্জামান মাবু, ইসলামী আন্দোলন বাংলাদেশের মোক্তার হোসেন, নাগরিক ঐক্যের শাহ্ মোঃ রহমতুল্লাহ, ন্যাশনাল পিপলস পার্টির ইশা মোহাম্মদ সবুজ, স্বতন্ত্র প্রার্থী সিএম সাদিক ও আলমগীর হোসেন। রংপুর-২ (বদরগঞ্জ ও তারাগঞ্জ) আসনে বর্তমান এমপি আবুল কালাম মোঃ আহসানুল হক চৌধুরী ডিউক, জাতীয় পার্টির আসাদুজ্জামান চৌধুরী সাবলু, জিয়া উদ্দিন বাবলু, বিএনপি থেকে মোহাম্মদ আলী সরকার, মাহফুজ উন নবী ডন, স্বতন্ত্র প্রার্থী আনিছুর রহমান মন্ডল, জাসদের কুমারেশ চন্দ্র রায়, ইসলামী আন্দোলনের মোঃ আশরাফ আলী, বিকল্পধারার হারুন অর রশিদ এবং জাকের পার্টির আশরাফ উজ্জামান। রংপুর-৩ (সদর ও সিটি) আসনে জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি ও বর্তমান এমপি হুসেইন মুহম্মদ এরশাদ, বিএনপি’র মোজাফফর হোসেন, রিতা রহমান, জাসদের সাখাওয়াত রাঙ্গা, প্রগতিশীল ডেমোক্রেটিভ পার্টির সাব্বির আহম্মেদ, ইসলামী আন্দোলনের আমিরুজ্জামান পিয়াল, বাসদের আনোয়ার হোসেন বাবলু, জাকের পার্টির আলমগীর হোসেন আলম, খেলাফত মজলিশের তৌহিদুর রহমান মন্ডল, ন্যাশনাল পিপলস পার্টির ছামসুল হক, স্বতন্ত্র প্রার্থী ফুলু সরকার এবং নাজমুল হক। রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে আওয়ামী লীগের বর্তমান এমপি টিপু মুনসি, জাতীয় পার্টির মোস্তফা সেলিম বেঙ্গল, বিএনপির এমদাদুল হক ভরসা, আমিনুল ইসলাম রাঙ্গা, আফছার আলী, বাসদের আব্দুস সাদেক মিয়া এবং ইসলামী আন্দোলনের মাওলানা বদিউজ্জামান মনোনয়ন দাখিল করেন। রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ ও বর্তমান এমপি এইচএন আশিকুর রহমান, জাতীয় পার্টির এসএম ফখর-উজ-জামান জাহাঙ্গীর, বিএনপি’র শাহ্ সোলায়মান আলম ফকির, ডা. মমতাজ হোসেন, জাকের পার্টির শামীম মিয়া, বাসদের মমিনুল ইসলাম, ইসলামী আন্দোলনের শফিকুল ইসলাম ভোলা মন্ডল, নাগরিক ঐক্যের মোফাকখারুল ইসলাম নবাব, স্বতন্ত্র আব্দুল হালিম মন্ডল এবং মওদুদা আকতার দিনা মনোনয়নপত্র দাখিল করেন। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে আওয়ামী লীগ সভাপতি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং জাতীয় সংসদের স্পিকার ও বর্তমান এমপি ড. শিরীন শারমিন চৌধুরী, বিএনপি’র সাইফুল ইসলাম, খলিলুর রহমান, ন্যাশনাল পিপলস পার্টির হুমায়ুন এজাজ লেবিন, সিপিবি’র অধ্যাপক কামরুজ্জামান, ইসলামী আন্দোলনের মাওলানা বেলাল হোসেন এবং বিএনএফ’র এবিএম মাসুদ সরকার মজনু।

চট্টগ্রাম: চট্টগ্রামের ১৬টি আসনে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এরা হলেন- চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী তরিকত ফেডারেশনের নেতা নজিবুল বশর মাইজভান্ডারী, চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মাহফুজুর রহমান মিতা, চট্টগ্রাম-৪ (সীতাকুন্ড) আসনে দিদারুল আলম, চট্টগ্রাম-৫ (হাটহাজারী) আসনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের প্রার্থী জাতীয় পার্টির (এরশাদ) নেতা ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে এবিএম ফজলে করিম চৌধুরী, চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আসনে ড. হাসান মাহমুদ, চট্টগ্রাম-৮ (বোয়ালখালী) আসনে মহাজোটভুক্ত জাসদ নেতা মঈনুদ্দিন খান বাদল, চট্টগ্রাম-৯ (কোতোয়ালী) আসনে আওয়ামী লীগের মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রাম-১০ আসনে ডা. আফসারুল আমিন, চট্টগ্রাম-১১ (ডবলমুরিং ও আংশিক বন্দর) আসনে এমএ লতিফ, চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে সামশুল হক চৌধুরী, চট্টগ্রাম-১৩ (আনোয়ারা) আসনে সাইফুজ্জামান চৌধুরী, চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ আংশিক সাতকানিয়া) আসনে নজরুল ইসলাম চৌধুরী, চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে আবু রেজা মোহাম্মদ নদভী এবং চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মোস্তাফিজুর রহমান।

সিলেট: সিলেটের চার জেলার ১৯টি আসনের প্রার্থীরা উত্সবমুখর পরিবেশে দলীয় নেতাকর্মীসহ জেলা রিটার্নিং অফিসারের কাছে তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- সিলেট-১ আসনে ড. মোমেন, বিএনপির ভাইস চেয়ারম্যান ইনাম আহমদ চৌধুরী, খালেদা জিয়ার উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির, বাসদের প্রণব জ্যোতি পাল এবং বাসদ (মার্কসবাদী) প্রার্থী উজ্জ্বল রায়। সিলেট-২ আসনে জাতীয় পার্টির প্রার্থী ইয়াহিয়া চৌধুরী এহিয়া, স্বতন্ত্র্ত্র প্রার্থী অধ্যাপক ড. এনামুল হক সরদার, জাতীয় ঐক্যফ্রন্ট (গণফোরাম) প্রার্থী মোকাব্বির খান এবং জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা কাজী আমিন উদ্দিন। সিলেট-৩ আসনে আওয়ামী লীগের মাহমুদ-উস সামাদ চৌধুরী কয়েস, বিএনপি’র সাবেক সংসদ সদস্য শফি আহমদ চৌধুরী, বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার এমএ সালাম, স্বতন্ত্র জুনায়েদ মোহাম্মদ এবং জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা নজরুল ইসলাম। সিলেট-৪ আসনে বর্তমান সংসদ সদস্য জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইমরান আহমদ, বিএনপি’র সাবেক সংসদ সদস্য দিলদার হোসেন সেলিম ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি জাতীয় পার্টি থেকে অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ও এটিইউ তাজ রহমান, জমিয়তে উলামায়ে ইসলামের জেলা জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সহ-সভাপতি মাওলানা আতাউর রহমান এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের জিল্লুর রহমান। সিলেট-৫ আসনে আওয়ামী লীগের হাফিজ আহমদ মজুমদার, বিএনপি’র মামুনুর রশীদ ও শরিফ আহমদ লস্কর, জামায়াত নেতা মাওলানা ফরিদ উদ্দিন চৌধুরী এবং জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা উবায়দুল্লাহ ফারুক। সিলেট-৬ আসনে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, ছাত্রদলের সাবেক আহ্বায়ক বিএনপি নেতা ফয়সল আহমদ চৌধুরী, বিকল্প ধারার সাবেক পররাষ্ট্র সচিব বিএনপি নেতা শমসের মবিন চৌধুরী, স্বতন্ত্র মো. জাহাঙ্গীর হোসেন মিয়া (মিলু), জামায়াত নেতা মাওলানা হাবিবুর রহমান, জাতীয় সামাজিক ও সাংস্কৃতিক (জাসাস) নেতা হেলাল খান, জমিয়তে উলামায়ে ইসলামের মাওলানা আসআদ উদ্দিন আল মাহমুদ এবং চিত্রনায়ক হেলাল(জাসাস)।

রাজশাহী: রাজশাহীর জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার এসএম আব্দুল কাদের জানান, রাজশাহীর ছয়টি আসনে ৫৩ জন মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন- রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনে আওয়ামী লীগের বর্তমান সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী, বিএনপির ব্যারিস্টার আমিনুল হক ও তার স্ত্রী আভাহ হক, শাহাদাত হোসেন, ওয়ার্কার্স পার্টির রফিকুল ইসলাম পিয়ারুল, ইসলামী আন্দোলনের আব্দুল মান্নান, বাসদের আলফাজ হোসেন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির মুজিবুর রহমান, স্বতন্ত্র প্রার্থী সালাহ উদ্দিন বিশ্বাস, সাইদুর রহমান, শহিদুল কবির শিবলী ও সুজা উদ্দিন। রাজশাহী-২ (সিটি করপোরেশন) আসনের বর্তমান সংসদ সদস্য ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা, বিএনপির মিজানুর রহমান মিনু ও সাহিদ হাসান, জাতীয় পার্টির খন্দকার মোস্তাফিজুর রহমান, ইসলামী আন্দোলনের ফয়সাল হোসেন, সিপিবির এনামুল হক, এনপিপির সাইফুল ইসলাম স্বপন এবং স্বতন্ত্র প্রার্থী মাসুদ রানা। রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনে বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের আয়েন উদ্দিন, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন ও জেলার সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু, মহানগর জাতীয় পার্টির সভাপতি শাহাবুদ্দিন বাচ্চু, ইসলামী আন্দোলনের ফজলুর রহমান, সাম্যবাদী দলের সাজ্জাদ আলী, এলডিপির মনিরুজ্জামান এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি মেরাজ উদ্দিন মোল্লা, জামায়াত নেতা অধ্যাপক মাজিদুর রহমান ও প্রার্থী আতিকুর রহমান। রাজশাহী-৪ (বাগমারা) আসনের বর্তমান সংসদ সদস্য আওয়ামী লীগের এনামুল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য আবু হেনা ও অধ্যাপক আব্দুল গফুর, যুক্তফ্রন্টের সরদার সিরাজুল করিম ও ইসলামী আন্দোলনের তাজুল ইসলাম। রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে আওয়ামী লীগের ডা. মনসুর রহমান, বিএনপির সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফা ও অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু বকর সিদ্দিক ও বিএনপি নেত্রী মাহমুদা হাবীবা, জাতীয় পার্টির আবুল হোসেন, বিএনএফ’রর মখলেসুর রহমান, জাকের পার্টির শফিকুল ইসলাম, ইসলামী আন্দোলনের রুহুল আমিন, স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সংসদ সদস্য তাজুল ইসলাম মোহাম্মদ ফারুক এবং জেলা যুবলীগের সহ-সভাপতি ওবায়দুর রহমান। রাজশাহী-৬ (বাঘা-চারঘাট) আসনের বর্তমান সংসদ সদস্য পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, বিএনপির চারঘাট উপজেলা সভাপতি আবু সাঈদ চাঁদ ও বাঘা উপজেলা সভাপতি নুরুজ্জামান খান মানিক, জেলার সহ-সভাপতি বজলুর রহমান, জাতীয় পার্টির ইকবাল হোসেন ও ইসলামী আন্দোলনের আব্দুস সালাম সুরুজ।

নোয়াখালী: নোয়াখালীর ছয়টি আসনে ৭১ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। মনোনয়ন দাখিলকারীরা হলেন- নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ির একাংশ) আসনে আওয়ামী লীগের এএইচএম ইব্রাহিম, বিএনপির ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন ও মামুনুর রশিদ। নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি একাংশ) আসনে আওয়ামী লীগের মোরশেদ আলম, বিএনপির জয়নুল আবদিন ফারুক ও কাজী মফিজুর রহমান। নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগের মামুনুর রশিদ কিরণ, বিএনপির বরকত উল্যা বুলু ও ডা. মাজহার ইসলাম দোলন। নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আওয়ামী লীগের মোহাম্মদ একরামুল করিম চৌধুরী, বিএনপির মোহাম্মদ শাহজাহান ও শাহীনুর। নোয়াখালী-৫ (কোম্পানীগঞ্জ-কবিরহাট) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ। নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে জেলা আওয়ামী লীগের আয়েশা ফেরদাউস ও বিএনপির মোহাম্মদ ফজলুল আজিম। 

সুনামগঞ্জ: সুনামগঞ্জের পাঁচটি আসনে মনোনয়নপত্র দাখিলকারীরা হলেন-সুনামগঞ্জ-১ আসনে আওয়ামী লীগ থেকে বর্তমান এমপি ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন, বিএনপি’র নজির হোসেন, বিএনপি নেতা কামরুল ইসলাম কামরুল ও আনিসুল হক। সুনামগঞ্জ-২ আসনে আওয়ামী লীগ থেকে বর্তমান এমপি জয়া সেন গুপ্তা, বিএনপি’র সাবেক এমপি নাসির উদ্দিন চৌধুরী ও তাহির রায়হান চৌধুরী পাভেল। সুনামগঞ্জ-৩ আসনে আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী এমএ মান্নান, ঐক্যফ্রন্টের সাবেক এমপি মাওলানা শাহীনূর পাশা চৌধুরী এবং বাংলাদেশ ইসলামী ঐক্যজোটের কর্নেল আলী। সুনামগঞ্জ-৪ আসনে মহাজোট থেকে বর্তমান এমপি অ্যাডভোকেট পীর ফজলুর রহমান মিসবাহ, বিএনপি থেকে খালেদা জিয়ার উপদেষ্টা এবং সাবেক হুইপ ফজলুল হক আসপিয়া, উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান জয়নুল জাকেরীন, জাসদের (রব) দেওয়ান ইসকন্দর রাজা চৌধুরী এবং এ আসন থেকে নৌকা প্রতীক না দেওয়ায় স্বতন্ত্র প্রার্থী হিসেবে সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি সাবেক এমপি মতিউর রহমান ও স্বতন্ত্র ইনান চৌধুুরী প্রিয়। সুনামগঞ্জ-৫ আসনে আওয়ামী লীগের মুহিবুর রহমান মানিক, বিএনপির সাবেক এমপি কলিম উদ্দিন মিলন এবং সাবেক উপজেলা চেয়ারম্যান মিজান চৌধুরী।

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ছয়টি আসনে মনোনয়ন দাখিলকারীরা হলেন-

সিরাজগঞ্জ-১ (কাজিপুর) আসনে আলামিন সিরাজী (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. সেলিম রেজা (বিএনপি), রুমানা মোর্শেদ কনক চাঁপা (বিএনপি), নাজমুল হাসান তালুকদার (বিএনপি), মোহাম্মদ নাসিম (আওয়ামী লীগ) ও তানভীর শাকিল জয় (স্বতন্ত্র)। সিরাজগঞ্জ-২ (সিরাজগঞ্জ সদর-কামারখন্দ) আসনে মো. হাবিবে মিল্লাত (আওয়ামী লীগ), মহিবুল্লাহ (ইসলামী আন্দোলন বাংলাদেশ), নব কুমার কর্মকার (বাসদ), রুমানা মাহমুদ (বিএনপি), ইকবাল হাসান মাহমুদ (বিএনপি) এবং ছাইয়েদুল ইসলাম কোরাইসী (জাকের পার্টি)। সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ-তাড়াশ) আসনে মো. আয়নুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. জিয়ায়ুর রহমান (স্বতন্ত্র), শেখ মো. মোস্তফা নুরুল আমিন (সিপিবি), সাইফুল ইসলাম শিশির (বিএনপি), মো. নুরুল ইসলাম (পি.ডি.পি), আব্দুল মান্নান তালুকদার (বিএনপি), মো. আয়নুল হক (বিএনপি), মো. আব্দুল আজিজ (আওয়ামী লীগ), মো. আহসান হাবীব সুমন (স্বতন্ত্র) এবং মো. আলমগীর হোসেন (জাকের পার্টি)। সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া) আসনে তানভীর ইমাম (আওয়ামী লীগ), মো. রফিকুল ইসলাম খান (বিএনপি), মো. মুকুল হোসেন (ন্যাশনাল পিপলস পার্টি), আব্দুর রহমান (ইসলামী আন্দোলন বাংলাদেশ), মো. আব্দুল্লাহ আল হাসেম (জাতীয় পার্টি), মো. সোলাইমান হোসেন (স্বতন্ত্র), কাজী রেজাউর রহমান কায় কামাল (বিএনপি), মো. জহির রায়হান (জাকের পার্টি), এম আকবর আলী (বিএনপি), খন্দকার গোলাম আজাদ (বিএনপি) এবং মো. আবু ইসাহাক (জে.এস.ডি)। সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে আমিরুল ইসলাম খান (বিএনপি), মো. আলী আলম (স্বতন্ত্র), মো. মোক্তার হোসেন (জাতীয় পার্টি), মেজর (অব.) মনজুর কাদের (বিএনপি), আব্দুল্লাহ আল মামুন (বিএনপি) মো. রকিবুল করিম খান (বিএনপি), আব্দুল মমিন মণ্ডল (আওয়ামী লীগ), মো. লোকমান হোসেন (ইসলামী আন্দোলন বাংলাদেশ) ও মো. আব্দুল নুর (বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি) এবং সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে মাসুদুর রহমান (স্বতন্ত্র), মো. আব্দুল হাই (জে.এস.ডি), মো. হাবিবুর রহমান (মুসলীম লীগ), মিসবাহ উদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ), এসএ মুহিত (বিএনপি), মো. আ. আলিম ফকির (বাসদ), মো. শফিউজ্জামান (জাসদ), মো. হাসিবুর রহমান স্বপন (আওয়ামী লীগ) এবং কামরুদ্দিন এহিয়া খান মজলিস (বিএনপি)।

ফরিদপুর: ফরিদপুরের চারটি আসনের মধ্যে ফরিদপুর-১ (বোয়ালমারী-মধুখালী-আলফাডাঙ্গা) আসনে আওয়ামী লীগের মনজুর হোসেন, বিএনপির শাহ মোঃ আবু জাফর ও খন্দকার নাসিরুল ইসলাম, জাতীয় পার্টি (এরশাদ) থেকে আখতারুজ্জামন খান, বোয়ালমারী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোঃ লিটন মৃধা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের প্রার্থী মোঃ ওয়ালিউর রহমান রাসেল, জাসদের হারুণ অর রশিদ, বাংলাদেশ পিপলস পার্টির মোঃ জাকারিয়া, বিএনএফ এর আব্দুর রাজ্জাক মোল্লা ও স্বতন্ত্র প্রার্থী কামরুন্নাহার। ফরিদপুর-২ (সালথা-নগরকান্দা) আওয়ামী লীগের সৈয়দা সাজেদা চৌধুরী, বিএনপি’র শামা ওবায়েদ ও শহীদুল ইসলাম বাবুল, জাকের পার্টির মোস্তফা আমীর ফয়সাল, ইসলামী আন্দোলন বাংলাদেশ কেএম সরোয়ার হোসেন খান, সিপিবি হাফিজুর রহমান হাফিজ ও জাতীয় পার্টি- জেপি জয়নাল আবেদীন  বকুল। ফরিদপুর-৩ (সদর) আসনে আওয়ামী লীগের স্থানীয় সরকার মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, বিএনপি’র চৌধুরী কামাল ইবনে ইউসুফ ও নায়বা ইউসুফ, সিপিবির রফিকুজ্জামান মিয়া, জাতীয় পার্টির মোঃ ইয়াহিয়া, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন এমএম নুরুল ইসলাম, স্বতন্ত্র আরিফ খান, মোঃ রুহুল আমিন তালুকদার, মোঃ ওবায়দুর রহমান, মোঃ বনি আমিন ও নিজাম আলী। ফরিদপুর-৪ (ভাঙ্গা ও চরভদ্রাসন) আসনে আওয়ামী লীগের কাজী জাফর উল্লাহ, বিএনপির খন্দকার সেলিম ও শাহরীয়ার ইসলাম শায়লা, ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের আব্দুল হামিদ, সিপিবির আতাউর রহমান কালু, জাকের পার্টির মসিউর রহমান যাদু মিয়া ও স্বতন্ত্র হিসেবে বর্তমান সংসদ সদস্য মজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী, কাজী হেদায়েতউল্লাহ সাকলাইন, সদরপুরের সাবেক ইউপি চেয়ারম্যান কাজী জাফর, ঢেউখালী উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শাহ মোঃ আবুল কালাম আজাদ, ফিরোজ কবির চৌধুরী, আব্দুল লতিফ মিয়া ও এনামুল হক।

বান্দরবান:মনোনয়ন দাখিলকারীরা হলেন- পাঁচবারের নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের প্রার্থী বীর বাহাদুর উশৈসিং, বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী, জেলা বিএনপির সভাপতি মাম্যাচিং, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক উম্মে কুলসুম লীনা, ইসলামী আন্দোলন বাংলাদেশ এর মাওলানা মুফতি শওকতুল ইসলাম?, ইসলামী ঐক্যের মো. বাবুল হোসেন, স্বতন্ত্র জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক লক্ষ্মী পদ দাশ, স্বতন্ত্র রাজকন্যা ডনাই প্রু নেলী এবং স্বতন্ত্র নাথানা লনচে।

পঞ্চগড়: পঞ্চগড়ের দুটি আসনে ১৭ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন। এরমধ্যে পঞ্চগড়-১ জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সাবেক সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, পৌর বিএনপির সভাপতি ও বর্তমান পৌর মেয়র মো. তৌহিদুল ইসলাম, কেন্দ্রীয় বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নওশাদ জমির সানি, বর্তমান সংসদ সদস্য ও বাংলাদেশ জাসদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক নাজমুল হক প্রধান (স্বতন্ত্র), জাগপার কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার আল রাশেদ প্রধান, জাতীয় পার্টির জেলা কমিটির সাধারণ সম্পাদক মো. আবু সালেক, ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক মো. আব্দুল্লাহ, জাকের পার্টির যুব স্বেচ্ছাসেবক ফ্রন্টের পঞ্চগড় জেলা শাখার সাধারণ সম্পাদক সুমন রানা ও ন্যাশনাল পিপলস পার্টির হাবিবুর রহমান এবং পঞ্চগড়-২ আসনে  জেলা আওয়ামী লীগের সভাপতি ও পঞ্চগড়-২ আসনের বর্তমান সংসদ সদস্য অ্যাডভোকেট নূরুল ইসলাম সুজন, সাবেক সংসদ সদস মোজাহার হোসেনের স্ত্রী নাদিরা আকতার (বিএনপি), বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য ফরহাদ হোসেন আজাদ, জাগপার কেন্দ্রীয় কমিটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান জুই, জাতীয় পার্টির বোদা উপজেলা শাখার আহবায়ক লুত্ফর রহমান রিপন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির বোদা উপজেলা কমিটির সাধারণ সম্পাদক আশরাফুল আলম, ন্যাশনাল পিপলস পার্টির ফয়জুর রহমান মিঠু ও ইসলামী শাসনতন্ত্র আন্দোলন বাংলাদেশের কামরুল হাসান প্রধান। 

সেনবাগ (নোয়াখালী): নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি আংশিক) আসনে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ বিভিন্ন রাজনৈতিক দলের সাতজন প্রার্থী সহকারী রিটার্নিং অফিসার ও সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা শতরুপা তালুকদারের কাছে তাদের মনোনয়নপত্র দাখিল করেছেন। প্রার্থীরা হলেন- আওয়ামী লীগ দলীয় এমপি মোরশেদ আলম, বিএনপির সাবেক উপজেলা চেয়ারম্যান কাজী মোহাম্মদ মফিজুর রহমান, বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি জয়নুল আবদিন ফারুক, জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি ও সেনবাগ উপজেলা সভাপতি সাবেক ছাত্রনেতা হাসান মঞ্জুর। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা খলিলুর রহমান, মুসলিম লীগের প্রার্থী হাসিবুল হাসান শান্ত ও বাংলাদেশ জাতীয় পাটির্র (মতিন)  মমিন উল্যা।