টেকনাফে বসত-বাড়িতে পৃথক অভিযান চালিয়ে ইয়াবা ও নগদ টাকাসহ ৪ জন মাদক কারবারীকে গ্রেফতার করেছে টেকনাফ মডেল থানা পুলিশ ।
সূত্র জানায়, ২৫ মার্চ (শুক্রবার) রাতের প্রথম প্রহরের দিকে টেকনাফ মডেল থানার এসআই তোফায়েল সঙ্গীয় ফোর্স নিয়ে নতুন পল্লান পাড়ায় মৃত আবু বক্কর ছিদ্দিকের পুত্র আরিফুল ইসলাম আরিফের বাড়িতে অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ বাড়ির মালিক আরিফুল ইসলাম, আরিফুল ইসলাম আরিফের স্ত্রী খুইল্যা বানুকে (৩৫) গ্রেফতার করে।
অপরদিকে ভোররাত পৌনে ৪ টার দিকে টেকনাফ মডেল থানার এসআই আব্দুল বাতেনের নেতৃত্বে একদল পুলিশ ইসলামাবাদস্থ ১৬ এপিবিএন পুলিশ কার্যালয়ের দক্ষিণ পাশে জনৈক ছৈয়দ হোছনের ঘরে অভিযান চালিয়ে দক্ষিণ লেঙ্গুরবিলের মো. ইলিয়াছের স্ত্রী আসমা খাতুন (৩০) এবং হামিদুর রহমানের পুত্র মো. জাহাঙ্গীরকে (২৮) আটক করে।
টেকনাফ মডেল থানার ওসি মো. হাফিজুর রহমান জানান, ইয়াবাসহ আটক নারী-পুরুষকে সংশ্লিষ্ট আইনের মামলায় আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।